Friday, April 3, 2026

মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে মর্মা*ন্তিক পরিণতি পরীক্ষার্থীর

Date:

Share post:

আজ ছিল প্রথম পরীক্ষা।বাবার সঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিতে বেরিয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাস।কিন্তু পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর আগে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।যাওয়ার পথে অর্জুনের উপর হামলা চালায় দলছুট হাতি।

আরও পড়ুন:বৃহস্পতিবার থেকে চালু মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ কন্ট্রোল রুম !

বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবার সঙ্গে পরীক্ষা দিতে যাওয়ার সময় বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারি এলাকায় হামলা চালায় দলছুট একটি দাঁতাল। হামলায় গুরুতর জখম হয় অর্জুন। তাকে নিয়ে তড়িঘড়ি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্দেশে রওনা দেন তাঁর পরিবারের সদস্যেরা। কিন্তু হাসপাতাল যাওয়ার পথে মৃত্যু হয় অর্জুনের। খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছেন বনকর্মী এবং পুলিশকর্মীরা। মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, তিনি শোকাহত।

 

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...