Friday, March 27, 2026

বিধিভঙ্গ বিজেপির! মাধ্যমিকের মধ্যেই মাইক বাজিয়ে সুকান্তর সভা

Date:

Share post:

শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা।এরইমধ্যে সরকারি নিষেধাজ্ঞা ও পুলিশের বারণকে তোয়াক্কা না করে পরীক্ষা শুরুর দিনই বক্স বাজিয়ে বিজেপি দলীয় কর্মসূচি “পাড়ায় সুকান্ত” পালন করা হল। এই কর্মসূচিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন:সদ্যোজাতকে কোলে নিয়ে হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক পরীক্ষা মা
ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার কানাইপুর গ্রাম পঞ্চায়েতের বারুজীবী এলাকায়।বিজেপির এই দলীয় কর্মসূচি কে দায়িত্বজ্ঞানহীনতা পরিচয় বলে মন্তব্য করেছেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তবে এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাফাই ছোট বক্স বাজানো হয়েছে, মাইক ব্যবহার হয়নি।

বৃহস্পতিবারই কানাইপুর শ্রী গুরু হাই স্কুল সংলগ্ন এলাকায় শ্রীরামপুর সাংগঠনিক জেলার উদ্যোগে “পাড়ায় সুকান্ত ” কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সুকান্ত মজুমদারের বিকেল চারটের সময় পৌঁছনোর কথা থাকলেও তিনি সেখানে প্রবেশ করেন বিকেল ৬টায়। একটি মঞ্চে বসে এলাকার মানুষের সাথে জনসংযোগও করেন বিজেপি সভাপতি। মাইক্রোফোনের মাধ্যমে উপস্থিত মানুষের সঙ্গে কথাবার্তা বলেন তিনি। উপস্থিত মানুষেরা ও মাইক্রোফোন নিয়ে বিজেপি নেতাকে প্রশ্ন করেন। এবং মাঝে মধ্যেই মাইক্রোফোন নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বরা জয় শ্রীরাম ধ্বনী তোলেন। মঞ্চের সামনে রাখা একটা বক্স এবং মঞ্চের পাশে একটি স্ট্যান্ড বক্সে পুরো কর্মসূচিটি রূপায়িত হয়।। আর মাধ্যমিক পরীক্ষার মধ্যে বক্স বাজিয়ে বিজেপির এই অনুষ্ঠান নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

মাধ্যমিক শুরু হয়েছে তার মধ্যে বক্স বাজিয়ে বিজেপির কর্মসূচি।রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ফোনে জানান, মাধ্যমিক পরীক্ষা শুরুর ৭২ ঘন্টা আগে রাজ্য সরকার মাইক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এবং এ ক্ষেত্রে কোর্টের ও নির্দেশ থাকে যে পরীক্ষার সময় মাইক বাজানো যায় না। বিজেপি একটা কাণ্ডজ্ঞানহীন দল, তারা সামাজিকতা ও সাধারণ মানুষের কথা বোঝে না। তাই পরীক্ষার মধ্যে তারা মিটিং করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

 

 

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...