Monday, March 30, 2026

মুর্শিদাবাদে তৃণমূল কর্মীদের উপর হামলা কংগ্রেসের, মাথা ফাটল ১১ জনের

Date:

Share post:

দলীয় অফিসে ঢুকে তৃণমূল কর্মীদের(TMC Worker) ব্যাপক মারধোর। যার জেরে মাথা ফাটল ১১ জন তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর ব্লকে। আহতদের মধ্যে রয়েছেন একজন মহিলাও। আহতদের ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে(Mursidabad Medical College)। কংগ্রেসের(Congress) দুষ্কৃতীদের তরফে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, শুক্রবার বহরমপুর ব্লকের দৌলতাবাদ থানার ছয়ঘড়ি অঞ্চলের হাজীডাঙা পার্টি অফিসে বসে কয়েকজন তৃণমূল নেতা কর্মী বসেছিলেন। অভিযোগ হঠাৎ করে বেশকিছু দুষ্কৃতী ওই পার্টি অফিসে ঢুকে হামলা চালায়। রড, লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয় ওই তৃণমূল নেতা কর্মীদের। তাঁদের বাঁধা দিতে গিয়ে রক্তাক্ত হন এলাকার তৃণমূল বুথ সভাপতি টুকটুকি বিবি। এছাড়া ছয় ঘড়ি অঞ্চল তৃণমূল সভাপতি আকিবুর ইসলাম আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনার কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বহরমপুর ব্লক তৃণমূল সভাপতি আইজুদ্দিন মন্ডল জানান, পরিকল্পিত ভাবেই কংগ্রেসের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। পঞ্চায়েত ভোটের আগে হারানো জমি ফিরে পেতে চাইছে কংগ্রেস। সে কারণেই তৃণমূলের উপরে হামলা করা হয়েছে বলে জানান ব্লক সভাপতি। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...