Saturday, April 4, 2026

মাধ্যমিকে ইংরাজি প্রশ্নপত্র ”ফাঁস”-এ নাটের গুরু সুকান্তই, তদন্তের আশ্বাস শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

চলতি মাধ্যমিক পরীক্ষায় ইংরাজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে বাজার গরম করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। বিষয়টি নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের কাছে তদন্তের দাবি রাজ্য বিজেপির শীর্ষ নেতা। তবে এই ঘটনার নেপথ্যে অন্তর্ঘাত রয়েছে বলেই দাবি পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের (Ramanuj Gangopadhyay)। একই সুর শোনা গিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) গলাতেও। অন্তর্ঘাতের ঘটনায় শিক্ষামন্ত্রী সরাসরি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। সেইসঙ্গে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার ছিল চলতি বছরের মাধ্যমিকের (Madhyamik) ইংরাজি পরীক্ষা। ওইদিন দুপুরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটি টুইট করেন। তিনি লেখেন, “আজ মাধ্যমিকের ইংরাজি পরীক্ষা। সকল পরিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। যদিও আজ সকাল থেকেই এবারের মাধ্যমিক পরীক্ষার ইংরাজি প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে।” এখানেই শেষ নয়। সুকান্তর অভিযোগ, মালদহে মূলত মাধ্যমিকের প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছে। ১২টা ৪৮ মিনিট নাগাদ তাঁর হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্রটি পেয়েছেন। মালদহের তৃণমূল শিক্ষা সেলের এক নেতা এই প্রশ্ন ফাঁস করেছেন। তবে নাম উল্লেখ করতে চাননি তিনি। মাধ্যমিক শিক্ষা পর্ষদের কাছে তদন্তের দাবিও জানান বিজেপি রাজ্য সভাপতি।

এরপরই বিষয়টি নিয়ে মুখ খোলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর পাল্টা বক্তব্য, সুকান্ত মজুমদারি দাবি করেছেন প্রশ্নফাঁস হয়েছে মালদহ থেকে। মালদহ জেলার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকান্ত। আবার বালুরঘাট সুকান্তর এলাকা। মালদহ জেলা তার সংলগ্ন। সুতরাং অন্তর্ঘাতের নেপথ্যে সুকান্ত মজুমদারও থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...