Saturday, June 20, 2026

আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ষষ্ঠবার বিশ্বজয় অজিদের

Date:

Share post:

ফের একবার আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এই নিয়ে ষষ্ঠবার চ‍্যাম্পিয়ন হল অজিরা। ফাইনালে দক্ষিণ আফ্রিকা হারাল ১৯ রানে। দক্ষিণ আফ্রিকার মাঠেই তাদের হারিয়ে বিশ্বজয় অস্ট্রেলিয়ার।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করে অজিরা। অস্ট্রেলিয়া হয়ে সর্বোচ্চ রান করেন বেথ মুনি। ৭৪ রানে অপরাজিত তিনি। গার্ডনার করেন ২৯ রান। হেইলি করেন ১৮ রান। প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট নেন শাবমিন ইসমাইল এবং মারিজান ক‍্যাপ। একটি করে উইকেট নেন ননকুলুকেও মালবা এবং চোল ট্রাওন।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ১৩৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ রান করেন লরা উলভাদত। ৬১ রান করেন তিনি। ২৫ রান করেন চোল ট্রাওন। একটি করে উইকেট নেন মেগান স্কাউট, অ‍্যাসলেগ গার্ডনার, ডার্সি ব্রাউন এবং জেস জোনাসেন।

আরও পড়ুন:মহারাজের পছন্দ রণবীর: বায়োপিকে থাকছেন? কী জানালেন RK

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...