Monday, April 13, 2026

আগামিকাল মেঘ রাজ্যে পালাবদলের ভোট! হাড্ডাহাড্ডি লড়া*ইয়ে NPP- BJP-TMC

Date:

Share post:

মেঘালয়ে আগামিকাল বিধানসভা নির্বাচন (Meghalaya Assembly Election)। মেঘ রাজ্যে নতুন সূর্যোদয়ের ডাক দিয়েছে সে রাজ্যের প্রধান বিরোধীদল তৃণমূল। সঙ্গে বিধানসভা নির্বাচন নাগাল্যান্ডেও। তবে, বাংলার নজর বেশি মেঘালয়ের (Meghalaya) দিকেই।

৬০ বিধানসভা আসনের মেঘালয়ে ভোট। গত পাঁচ বছরে NPP- BJP জোট মেঘালয়ে সরকার চালালেও শেষ বেলায় এসে সম্পর্কে ভাঙন ধরেছে। সব আসনেই আলাদা প্রার্থী দিয়েছে এনপিপি-বিজেপি। যদিও ভোটের ফল বেরনোর পরে ঘোড়া কেনাবেচায় আবার জোট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

অভিযোগ, গত পাঁচ বছরে মেঘালয়ে শুধু সীমাহীন দুর্নীতি ছাড়া উন্নয়নের ছিঁটেফোঁটাও হয়নি। গত দেড় বছর আগে মেঘালয়ে তৃণমূলের যাত্রা শুরু হয়। মুকুল সাংমা-চার্লস পিনগ্রোপ-জেমস্ লিংডো- মানস ভুঁইয়াদের সামনে রেখে সংগঠন তৈরির কাজে হাত দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেড় বছর বাদে মেঘালয়বাসী তাকিয়ে সেই তৃণমূলের দিকেই।

প্রথম থেকেই প্রার্থী বাছাই থেকে শুরু করে প্রচারে – প্রভাবে এগিয়ে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দোপাধ্যায়ের প্রতিটি জনসভা-রোড শোতে উপচে পড়েছে ভিড়। গারো- খাসি- জয়ন্তীয়ার পাহাড়ি এলাকায় এখন ঘরে ঘরে তৃণমূল (TMC)। তৃণমূল ঝড়ের মোকাবিলা করতে শিলং টাউনে প্রধানমন্ত্রীকে রক কনসার্ট থেকে রোড শো কী না করতে হয়েছে। কংগ্রেস মুখে বড় বড় কথা বললেও মেঘালয়ে তারা কোথায় কে জানে! বাকি দু একটা ছোট রাজনৈতিক দল পিডিএফ-ইউডিএফ তাদের মতো ছোট পরিসরে লড়াই করছে। কিন্তু মূল লড়াইটা এখানে এনপিপির র সঙ্গে তৃণমূল কংগ্রেসের। পিছনে রয়েছে বিজেপি। এখন মেঘরাজ্যে বাসিন্দারা কাদের উপর আস্থা রাখলেন তার জবাব মিলবে ২ মার্চ নির্বাচনী ফল প্রকাশ হলে।

 

Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...