Monday, April 13, 2026

অভিষেকের দাবি প্রমাণিত, ভোটের সকালেই সাগরদিঘিতে কংগ্রেস-বিজেপি অশুভ আঁতাত প্রকাশ্যে

Date:

Share post:

সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের বাম সমর্থিত কংগ্রেস ও বিজেপির মধ্যে আঁতাতের ছবি নির্বাচনী প্রচারে গিয়ে সামনে এনেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের সঙ্গে দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ছবি দেখিয়ে অভিষেক অশুভ আঁতাতের অভিযোগ তুলেছিলেন। শুভেন্দু ঘনিষ্ঠ কংগ্রেস প্রার্থী বায়রন জিতলে বিজেপিতে চলে যাবেন বলেও দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। সেই দাবি যে অমূলক নয়, আজ ভোট গ্রহণের দিন তা আবার স্পষ্ট হয়ে গেল।

আরও পড়ুন:সাগরদিঘি উপনির্বাচন: শুরুতেই বিজেপি-কংগ্রেস প্রার্থীদের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ

এদিন সকাল সকাল একটি বুথে একফ্রেমে ধরা দিলেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস ও বিজেপি প্রার্থী দিলীপ সাহা। হাত ধরাধরি করে আবার ছবিও দিলেন দুই প্রার্থী। তাঁদের শরীরী ভাষা বলে দিচ্ছে, এটা শুধুমাত্র রাজনৈতিক সৌজন্যর ছবি নয়, তার বাইরে একটি অশুভ বোঝাপড়ার ছবি। আসলে কংগ্রেস ও বিজেপি প্রার্থী, দুজনের শুভেন্দু ঘনিষ্ঠ ব্যবসায়ী ও নেতা।

মুর্শিদাবাদ জেলা রাজনীতিতে কান পাতলেই শোনা যাচ্ছে, বায়রন বিশ্বাসকে কংগ্রেস প্রার্থী করার পিছনে শুভেন্দুর অবদান রয়েছে। সবমিলিয়ে শাসক তৃণমূলের বিরুদ্ধে এজেবারে রামধনু জোট করে সাগরদিঘি উপনির্বাচনের বৈতরণী পার হতে চাইছে বিরোধীরা।

 

 

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...