Sunday, April 5, 2026

অশান্ত ভূস্বর্গ! পুলওয়ামায় সেনা-জ*ঙ্গি সং*ঘর্ষে নি*কেশ এক জ*ঙ্গি

Date:

Share post:

ভূস্বর্গে ফের জঙ্গিদের নিশানায় কাশ্মীরি পণ্ডিতরা। আইএসআইয়ের অঙ্গুলিহেলনে কাশ্মীরকে রক্তাক্ত করছে জেহাদিরা। এহেন পরিস্থিতে সন্ত্রাস দমনে আরও দ্রুত অভিযান শুরু করেছে সেনাবাহিনী। মঙ্গলবার ভোররাতের এই সংঘর্ষে সেনাবাহিনীর গুলিতে এক জঙ্গি নিকেশ হয়েছে বলে সেনাসূত্রে খবর।সংঘর্ষে দুই জওয়ান আহত হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, খাদে পড়ে মৃ*ত্যু ৩ ভারতীয় সেনা জওয়ানের

কাশ্মীর পুলিশের তরফে অবন্তিপুরায় জঙ্গিদের ডেরার খবর পেয়ে পুলিশ এবং সেনার যৌথবাহিনী অভিযান চালায়। ঘিরে ফেলে জঙ্গিদের গোপন ডেরা। যৌথবাহিনীর উপস্থিতির খবর পেতেই গুলি ছোঁড়ে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় জওয়ানরাও। দুপক্ষের সংঘর্ষে এক জঙ্গি নিকেশ হয়। এখনও এই অভিযান চলছে এবং নিহত ওই জঙ্গির দেহ এখনও উদ্ধার করা হয়নি বলে সেনা সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে নিহত হন এক জন কাশ্মীরি পণ্ডিত। সঞ্জয় শর্মা নামে ওই কাশ্মীরি পণ্ডিতকে তাঁর বাড়ি থেকে ১০০ মিটার দূরে গুলি করে হত্যা করে জঙ্গিরা। পথচারীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।

 

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...