Tuesday, June 23, 2026

প্রেসিডেন্সির সেল থেকে খাট-বিছানা-আরাম কেদারা সরালো ইডি, মেঝেই শয্যা পার্থর

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি জেল। কিন্তু সেখানে নানাবিধ সমস্যায় জর্জরিত পার্থবাবু। জঙ্গি মুসার বিষ্ঠাভরা মগ নিক্ষেপ হোক কিংবা দুই ছিঁচকে চোরের “মোটু টুকি” খোঁচা! এবার প্রেসিডেন্সি জেলে বন্দি পার্থ চট্টোপাধ্যায়ের “দুর্দশা” আরও বাড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সৌজন্যে। ইডির হস্তক্ষেপে এবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর সেল থেকে সরল খাট, বিছানা, ইজি চেয়ার। বন্দি পার্থ চট্টোপাধ্যায়কে আর পাঁচটা সাধসরণ বন্দির মতোই জীবনযাপনে অভ্যস্ত করাতে তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন:জেলেই কুন্তল-তাপসকে হুমকি, আইনি বিপাকে পড়তে পারেন পার্থ

সম্প্রতি কাছে খবর আসে, সেলের মধ্যে ইজি চেয়ার, ভালো বিছানা ইত্যাদি ব্যবস্থা করা হয়েছে পার্থবাবুর জন্য। শুধু তাই নয়, জেলে বসে ফোন থেকে ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির সঙ্গে তিনি লাগাতার যোগাযোগ রাখছিলেন বলে জানতে পারে ইডি। সংশোধনাগারে গিয়ে বিষয়টি তাঁরা খতিয়ে দেখেন।

সূত্রের খবর, সম্প্রতি সেলে গিয়ে পরিস্থিতি যাচাই করেন তাঁরা। তারপরই ইডির নির্দেশে খাট, বিছানা, ইজি চেয়ার সরিয়ে নেওয়া হয় সেল থেকে। ফলে পার্থবাবুকে এখন সাধারণ বন্দিদের মতো সেলের মেঝেতে শুয়েই রাত্রিযাপন করতে হচ্ছে বলে খবর। সেই সঙ্গে তাঁর উপর নজরদারি আরও বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...