Monday, February 9, 2026

নিশীথ-কাণ্ডে রিপোর্ট তলব! শুক্রেই জমা দেওয়ার নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) কনভয়ে হামলার ঘটনায় এবার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের (Division Bench) সাফ নির্দেশ আগামী শুক্রবারের মধ্যে এই বিষয়ে রাজ্যকে সমস্ত তথ্য জমা দিতে হবে। তবে শুধু তথ্য জমাই নয়, দিতে হবে কেস ডায়েরিও (Case Diary)। আগামী শুক্রবার দুপুর ১২টায় মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনা ঘটে। কনভয় লক্ষ্য করে বোমা, গুলি ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ছিল সেই মামলার শুনানি।

ঘটনা প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিজেপি এবং কেন্দ্র প্রথম থেকেই কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের আর্জি জানাচ্ছেন। আর সেই ইস্যুতেই বিজেপির আসল স্বরূপ তুলে ধরে কুণাল জানান, সিবিআই বিজেপির শাখা সংগঠন। নিশীথের উপর কোনও হামলা হয়নি। পুরোটাই সাজানো। উল্টে নিশীথের লোকেরাই তাঁর উপর হামলা চালিয়েছে। আর পুরো বিষয়টি রাজ্য পুলিশ তদন্ত করলে ‘আসল সত্য’ সামনে চলে আসবে। আর সেই কারণেই সত্য ঢাকতে, মিথ্যার আশ্রয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় তদন্ত চাইছে বিজেপি।

এদিন শুনানিতে কেন্দ্রীয় মন্ত্রীর সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রের আইনজীবী। তিনি বলেন, পুলিশ সুপার, জেলা শাসকেরা সে দিন কী করছিলেন? তা জানতে সিবিআই তদন্ত হওয়া দরকার। তবে এরপরই পাল্টা প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, মামলার তদন্তভার এখনও হস্তান্তর হয়নি। এই পরিস্থিতিতে সিবিআই কোন আইনের প্রেক্ষিতে নিজে অনুসন্ধান করতে চাইছে? প্রধান বিচারপতি আরও জানান, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্যের বক্তব্য শুনতে হবে। শুক্রবার তারা রিপোর্ট নিয়ে আসুক।

 

 

spot_img

Related articles

সফল অস্ত্রোপচার, আইপিএল খেলতে পারবেন হর্ষিত?

চোটের কারণে শেষ মুহূর্তে বিশ্বকাপের(World Cup) দল থেকে ছিটকে যেতে হয়েছে ভারতীয় পেসার হর্ষিত রানাকে(Harshit Rana)। এখন প্রশ্ন...

রাজমিস্ত্রির মৃত্যু ঘিরে রণক্ষেত্র শাসন! ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক রাজমিস্ত্রির (Shashon Violence)! সোমবার এই ঘটনার পর থেকেই বিক্ষোভের জেরে কার্যত রণক্ষেত্রের রূপ...

নেতাজির INA যোদ্ধার সম্মান কতটা, মালয়েশিয়ায় গিয়ে দেখলেন মোদি

দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভারতের বর্তমান বিজেপি সরকার অস্বীকার করলেও বিশ্বের নানা প্রান্তে, বিশেষত দক্ষিণ এশিয়া জুড়ে ছড়িয়ে...

মমতার দাবিকে সুপ্রিম মান্যতা! মাইক্রো অবজারভাররা নন, সর্বোচ্চ সিদ্ধান্ত ERO-দের: ৭দিন সময়সীমা বৃদ্ধির নির্দেশ

মাইক্রো অবজারভার নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দাবিকেই মান্যতা শীর্ষ আদালতের। ভোটার তালিকা...