Tuesday, April 14, 2026

রাষ্ট্রসংঘের অধিবেশনে অংশ নিয়ে ভারতকে তোপ কৈলাসের প্রতিনিধির

Date:

Share post:

রাষ্ট্রসংঘ দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। অথচ রাষ্ট্রসংঘের(Umited Nation) আলোচনাচক্রে অংশ নিতে দেখা গেল ধর্ষণ অভিযুক্ত ধর্মগুরু নিত্যানন্দের ‘কৈলাশ যুক্তরাষ্ট্র’-এর(Kailasha) প্রতিনিধিকে। আর এই মঞ্চ থেকেই ভারতের(India) বিরুদ্ধে সুর চড়ালেন কৈলাসের প্রতিনিধি ‘মা’ বিজপ্রিয়া নিত্যানন্দ। তাঁর বক্তব্যের ভিডিও আপলোড করা হয়েছে রাষ্ট্রসংঘের ওয়েবসাইটেও। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, স্বীকৃতিহীন এক রাষ্ট্রের প্রতিনিধি কীভাবে রাষ্ট্রসংঘের আলোচনাচক্রে অংশ নিতে পারে?

ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দকে(Nityananda) দীর্ঘদিন ধরেই খুঁজছে গুজরাট পুলিশ। গ্রেফতারি এড়াতে ভারত ছেড়ে আস্ত একটা দ্বীপ কিনে নিজের রাষ্ট্র বানিয়ে ফেলেছেন তিনি। দেশের নাম ‘কৈলাস’৷ নিত্যানন্দর দাবি, এটিই বিশ্বের সবথেকে বড় ও একমাত্র স্বাধীন সার্বভৌম হিন্দু রাষ্ট্র। যদিও তাঁর এই দেশকে স্বীকৃতি দেয়নি রাষ্ট্রসংঘ। এরইমাঝে গত ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রসংঘের ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটসের এক আলোচনায় অংশ নিতে দেখা যায় কৈলাসের প্রতিনিধি ‘মা’ বিজপ্রিয়া নিত্যানন্দকে। ভারতকে তোপ দেগে ওই মঞ্চ থেকে তিনি বলেন, কৈলাসই প্রথম হিন্দু সার্বভৌম রাষ্ট্র। দেশটি তৈরি করেছেন হিন্দুধর্মের শীর্ষ ধর্মগুরু নিত্যানন্দ পরমশিবম। যিনি প্রাচীন হিন্দু সভ্যতা ও তাদের ১০ হাজার ঐতিহ্যকে পুনরজ্জীবিত করছেন। এই কাজ করতে গিয়ে তাঁর মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছেন নিত্যানন্দ। হিন্দু ধর্মের প্রাচীন রীতিনীতি পালন করার জন্য তিনি নির্যাতিত এবং মাতৃভূমিতে তাঁর ধর্মপ্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে কৈলাসের প্রতিনিধির এভাবে রাষ্ট্রসংঘের মঞ্চে অংশ নেওয়ার ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে দেশের স্বীকৃতি না থাকা সত্ত্বেও কীভাবে সেখানকার প্রতিনিধি রাষ্ট্রসংঘের আলোচনায় অংশ নেয়। তাঁকে আমন্ত্রন জানানো হয়েছিল কিনা সে বিষয়েও রাষ্ট্রসংঘের তরফে কিছু জানানো হয়নি।

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...