Monday, April 6, 2026

ফের মহানগরে টাকার পাহাড়! ট্যাংরায় জালে প্র*তারক

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি শান্তিপ্রসাদ সিনহার বাড়ি থেকে টাকা-সোনার পাহাড় উদ্ধারের ২৪ঘণ্টার মধ্যেই ফের মহানগরে টাকার হদিশ। ট্যাংরা থানার (Tangra Police Station) ক্রিস্টোফার রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬৫ লক্ষ নগদ টাকা উদ্ধার করল পুলিশ। বাড়ি থেকে বছর আটত্রিশের বেঞ্জামিন আলিকে (Benzamin Ali) ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে জালিয়াতি ও আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে।

সূত্রের খবর, ক্রিস্টোফার রোডের (Christopher Road) একটি ভাড়া বাড়িতে তল্লাশি চালায় কলকাতা পুলিশ। সেখান থেকে টাকা-সহ বেঞ্জামিনকে গ্রেফতার করা হয়। ভুয়ো ওয়েবসাইট খুলে সোনায় বিনিয়োগের টোপ দিয়ে প্রায় দেড় কোটি টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে বেঞ্জামিনের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু বৈদ্যুতিক ডিভাইসও।

ভুয়ো ওয়েবসাইট খুলে সোনায় বিনিয়োগের টোপ দিয়ে ১ কোটি ৩৩ লক্ষ জালিয়াতির একটি অভিযোগ জমা পড়েছিল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। তদন্তে নেমে জানা যায় জালিয়াতির টাকা ১১ টি আলাদা অ্যাকাউন্টে পাঠানো হত। সেখান থেকে আবার অন্য অ্যাকাউন্টে যেত সেই টাকা। পরে সেই টাকা এটিএম বা অনলাইন মারফত তুলে নেওয়া হত। পুলিশকে বিভ্রান্ত করতে এভাবেই ছক কষে ছিল প্রতারণা চক্রটি। এই জালিয়াতি চক্রে জড়িত থাকার অভিযোগে নভেম্বর মাসে ৫ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার এই পান্ডাদের আরও একজনকে গ্রেফতার করল তদন্তকারী দল।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...