Friday, June 19, 2026

রাজধানীতে হাজিরা এড়াতে কলকাতা-দিল্লি হাই কোর্টে আবেদন অনুব্রতর, ফের জেল হেফাজতের নির্দেশ

Date:

Share post:

ফের জেল হেফাজতে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandol)। তাঁকে নিয়ে সিবিআইয়ের দিল্লি যাওয়ার জল্পনার মধ্যেই শুক্রবার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের (Asonsole) বিশেষ CBI আদালত।  ১৭ মার্চ পরবর্তী শুনানি বলে নির্দেশ দিয়েছেন বিচারক রাজেশ চক্রবর্তী (Rajesh Chakraborty)।

এদিনই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অনুব্রত হাজিরা নিয়ে কলকাতা এবং দিল্লি হাই কোর্টে আবেদনের শুনানি হওয়ার কথা। তার আগেই সকালে সিবিআইয়ের বিশেষ আদালতে ভার্চুয়ালি উপস্থিত করা হয় অনুব্রতকে। বিচারক তাঁকে জিজ্ঞাসা করেন, তিনি কেমন আছেন? উত্তরে তিনি বলেন, ব্যথা হচ্ছে। রক্তপাতও হচ্ছে কখনও। গত দু’বারের মতো এ বারও অনুব্রতের জামিনের আবেদন করেননি তাঁর আইনজীবী।

আসানসোলের সিবিআই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত। উচ্চ আদালতের বিচারপতি বিচারপতি বিবেক চৌধুরী তৃণমূল নেতার আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায়কে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। এদিন বিকেল ৩টেয় শুনানির সম্ভাবনা। রাউস অ্যাভিনিউ কোর্টে হাজিরা ঠেকাতে কলকাতা হাই কোর্টের পাশাপাশি, দিল্লি হাই কোর্টেরও দ্বারস্থ হয়েছেন অনুব্রত। তাঁর আইনজীবী কপিল সিব্বল প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আর্জি জানান। প্রধান বিচারপতি সেই অনুমতি দিয়েছেন বলে আদালত সূত্র খবর। এদিন সেই মামলার শুনানি হওয়ারও সম্ভাবনা রয়েছে। এইসবের মধ্যেই জেল হেফাজতের মেয়াদ বাড়ল অনুব্রতের।

 

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...