Saturday, April 18, 2026

ভারতে জলহস্তীর দল পাঠানোর পরিকল্পনা কলম্বিয়ার

Date:

Share post:

কলম্বিয়ার ড্রাগ সাম্রাজ্যের রাজা ছিলেন। নাম পাবলো এস্কোবার (Pablo Escobar)। শুধু ড্রাগ নয়, বিভিন্ন ক্ষেত্রেই উঠে আসত তাঁর নাম। ব্যক্তিগত উদ্যোগে তিনি গড়ে তুলেছিলেন একটি চিড়িয়াখানা (Zoo)। ১৯৯৩ সালে আমেরিকা (America) এবং কলম্বিয়া (Colombia) সেনার যৌথবাহিনীর হানায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর চিড়িয়াখানার সব পশুকে প্রশাসন সরিয়ে নিয়ে গেলেও রয়ে গিয়েছিল চারটি জলহস্তী (Hippopotamus)। সংখ্যায় বেড়ে সেগুলির সংখ্যা এখন প্রায় ৭৫। তাদের মধ্যে থেকেই বেশ কিছু জলহস্তীকে ভারত (India) ও মেক্সিকোতে (Mexico) আনার পরিকল্পনা করা হচ্ছে।

আফ্রিকা (Africa) থেকে চারটি জলহস্তী কলম্বিয়ায় নিয়ে এসেছিলেন এস্কোবার। তাঁর মৃত্যুর পর সেগুলো রয়ে গিয়েছিল নাপোলসের (Napolos) খামারেই। সংখ্যায় সেগুলি শুধু ৭৫ই নয়, কোনো কোনোটির ওজন প্রায় ৩ টন। কলম্বিয়ার প্রধান নদী ম্যাগডেলেনার (Magdelena) প্রায় ২০০ কিলোমিটার অববাহিকা জুড়ে তাদের দাপট চলছে। প্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন, কলম্বিয়ার প্রধান নদী ম্যাগডেলেনার প্রায় ২০০ কিলোমিটার অববাহিকা জুড়ে তাদের দাপট চলছে। তাঁরা জানিয়েছেন, জলহস্তীদের সংখ্যা আগামী ৮ বছরে ৪০০ ছুঁয়ে ফেলতে পারে।

এদিকে জলহস্তীদের সংখ্যাবৃদ্ধিই কলম্বিয়ার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। পরিবেশবিদদের মতে, স্থানীয় বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে দেবে এই বিষয়টি। সূত্রের খবর ইতিমধ্যেই তাদের হামলায় গবাদি পশু থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের আহত হওয়ার খবর মিলেছে। সেই কারণেই কলম্বিয়ার বন ও পরিবেশ মন্ত্রক গুজরাটে (Gujrat) ৬০টি ও মেক্সিকোয় ১০টি জলহস্তী পাঠানোর পরিকল্পনা নিয়েছে।

 

 

Related articles

ভোটের মুখে দলীয় প্রার্থীর বাড়ি-কার্যালয়ে IT হানা! কমিশনে নালিশ তৃণমূলের

সামনেই বিধানসভা নির্বাচন (Election)। আর তার আগে বাংলায় (West Bengal TMC Candidate) প্রার্থীদের হেনস্থা করতে সব বারের মতো...

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...