Saturday, June 20, 2026

নিয়োগ দুর্নী*তিতে আরও এক রহস্যময়ী ! কে এই সোমা চক্রবর্তী ?

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়।হৈমন্তীর পর ফের নতুন নাম প্রকাশ্যে।এবার দক্ষিণ কলকাতার বাসিন্দা সোমা চক্রবর্তী নামে এক মহিলার নাম উঠে এসেছে তদন্তকারীদের কাছে। তিনি একটি পার্লারের মালিক। ইডি সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে বেশকিছু নতুন তথ্য সামনে এসেছে।ইডির দাবি, কুন্তল ঘোষের একটি অ্যাকাউন্ট থেকে সোমার অ্যাকাউন্টে প্রায় ৫০ লক্ষ টাকার লেনদেন হয়েছে। কী কারণে এই লেনদেন, সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শুক্রবারই সোমাকে সিজিও কম্পলেক্সে তলব করেছে ইডি।

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদ করে কুন্তল সোমাকে চেনেন না বলে দাবি করেছেন। এদিন ব্যাঙ্কশাল আদালত থেকে বেরোনোর সময় কুন্তল বলেন, যার সঙ্গে যোগাযোগ আছে তাঁকে জিজ্ঞাসা করুন। গোপাল দলপতি যে রহস্যময়ী অভিনেত্রীর কথা বলছেন, আমি চিনি না তাঁকে। হৈমন্তীকে বাঁচানোর জন্য গোপাল একথা বলেছেন। হৈমন্তীর কাছেই টাকা আছে বলে ফের দাবি করেন কুন্তল।অন্যদিকে এদিন আদালতে ইডির আইনজীবী বলেন, আমরা ১০ জন এজেন্টদের বয়ান নিয়েছি। যেখানে তারা জানিয়েছে, ২০০ জন প্রার্থীদের থেকে তাঁরা টাকা তুলে কুন্তলকে দিয়েছেন। মোট ১৬ কোটির টাকা দেওয়া হয় কুন্তলকে। প্রতি চাকরিপ্রার্থীদের থেকে ৮ লক্ষ টাকা করে নেয়েছেন কুন্তল। ওই টাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে গিয়েছে বলে দাবি ইডির।

বিএড ও ডিএলএড কলেজের অনুমোদনের জন্যও টাকা নেওয়া হয়েছে বলে জানান আইনজীবী। তিনি বলেন, সেক্ষেত্রে পার্থ ও মানিকের প্রভাবকে কাজে লাগানো হয়েছে। জেলে গিয়ে জেরার আবেদন করেন ইডি। বিচারকের প্রশ্ন, গত ১৪ দিনে মামলার কী অগ্রগতি হয়েছে। এর প্রক্ষিতে তদন্তকারী অফিসার বিচারকের কাছে গিয়ে বেশকিছু নথি দেখান। সাড়ে ৬ কোটি টাকা যে টাকা উদ্ধার হয়েছিল, তা কোথা থেকে এল, সে বিষয়ে কোনও উত্তর দিতে পারেননি ইডির আইনজীবী।

২০২২ সালের জুলাই মাস নাগাদ ইডি স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর পাশাপাশি গ্রেফতার করা হয় পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে।সম্প্রতি কুন্তল দাবি করেছেন, গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী হৈমন্তী নিয়োগ দুর্নীতিতে যুক্ত। এর পরই হৈমন্তীকে নিয়ে কৌতূহল তৈরি হয়। তিনি প্রকৃত অর্থেই ‘রহস্যময়ী’ হয়ে ওঠেন । হৈমন্তীকে নিয়ে সেই বিতর্ক মিটতে না মিটতেই সোমা নামে আরও এক ‘রহস্যময়ী’র প্রসঙ্গ উঠে এল নিয়োগকাণ্ডে।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...