Saturday, June 20, 2026

Weather Update : গরমে গলদঘর্ম ! মার্চেই কলকাতার কপালে রোদের ফো*স্কা

Date:

Share post:

লাফিয়ে বাড়ছে গরম (Summer)। দোলের আগে ঘর্মাক্ত বাংলা। হাওয়া অফিস (Weather department) জানাচ্ছে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশাচ্ছন্ন আকাশ থাকলেও বেলা বাড়তেই হাঁসফাঁস করার মতো অবস্থা। এরই মধ্যে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। আগামী সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ছুঁতে চলেছে ৩৫ ডিগ্রির পারদ। তবে রাতের দিকে তাপমাত্রা খানিক কমবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হালকা বৃষ্টি চলবে দার্জিলিং (Darjeeling) ও কালিম্পংয়ে (Kalimpong)। উত্তরবঙ্গের বাকি জেলায় থাকবে শুষ্ক আবহাওয়া। আবহাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ছুঁয়েছে ৩৫ ডিগ্রি। শুক্রবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি। সর্বভারতীয় আবহাওয়া দফতর (IMD) সূত্রে খবর, আগামী ৪৮ ঘন্টায় উত্তরপ্রদেশের বেশ কিছু জেলায় বইবে ঝোড়ো হাওয়া। শনি থেকে সোমবার পর্যন্ত মধ্যপ্রদেশ গুজরাট ও মহারাষ্ট্রে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...