Saturday, March 14, 2026

খারিজ জামিনের আবেদন, আরও ২ দিন CBI হেফাজতে সিসোদিয়া

Date:

Share post:

দিল্লির(Delhi) বিশেষ সিবিআই আদালতে(CBI Court) জামিন পেলেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া(Manish Sisodia)। শনিবার আদালতে সিবিআইয়ের তরফে অভিযোগ করা হয় আবগারি দুর্নীতির তদন্তে সহযোগিতা করছেন না সিসোদিয়া। যার জেরে জিজ্ঞাসাবাদের জন্য আরও ৩ দিনের হেফাজত চাওয়া হয় সিবিআইয়ের(CBI) তরফে। সিবিআইয়ের দাবি আংশিক মেনে ২ দিনের হেফাজত দেওয়া হয় আদালতের তরফে।

শনিবার সিসোদিয়াকে আদালতে তোলা হলে তাঁর জামিনের আবেদন জানান আইনজীবী। তবে সেই আবেদনের বিরোধিতা করে সিবিআইয়ের তরফে বলা হয়, তাদের বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন সিসোদিয়া। আবগারি নীতির প্রথম খসড়ার অন্তত ৬টি বিষয়ের ব্যাখ্যা তিনি দিতে পারেননি। এর পরে মঙ্গলবার জেল থেকেই দিল্লির উপমুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন সিসৌদিয়া। তদন্তে কোনওরকম সহযোগিতা করছেন না সিসোদিয়া। তাই তাঁকে আরও ৩ দিনের হেফাজত দেওয়া হোক। যদিও সিসোদিয়ার আইনজীবী জানান, তাঁর মক্কেলের স্ত্রী গুরুতর অসুস্থ। একইসঙ্গে তিনি বলেন, “সিবিআইয়ের অদক্ষতা কখনওই জামিন না পাওয়ার কারণ হতে পারে না।” তবে শেষ পর্যন্ত সিবিআইয়ের দাবি আংশিক মেনে ২ দিনের হেফাজতের নির্দেশ দেয় আদালত।

প্রসঙ্গত, আবগারী দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে দফায় দফায় প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে গত রবিবার (২৬ ফেব্রুয়ারি) সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। সোমবার (২৭ ফেব্রুয়ারি) তাঁকে দিল্লির রাউস এভিনিউ আদালতে হাজির করানো হলে বিচারক ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। সেই সময়সীমা শেষ হওয়ায় শনিবার তাঁকে আদালতে হাজির করানো হয়।

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...