Monday, April 6, 2026

Entertainment:হৃতিকের বিয়ে নিয়ে বলি পাড়ায় গুঞ্জন!কী বলছেন রাকেশ রোশন

Date:

Share post:

সুজান খানের সঙ্গে বিয়ে টেকেনি। বিবাহবিচ্ছেদের পর দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলি অভিনেতা হৃতিক রোশন। প্রেমিকা সাবা আজাদের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।দিনক্ষণও প্রায় ঠিক হয়ে গিয়েছে। চলতি বছরের নভেম্বরেই চারহাত এক হতে চলেছে হৃতিক ও সাবার।ছেলের প্রথম বিয়ে ধুমধাম করেই আয়োজন করেছিলেন রাকেশ রোশন। দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে তাঁর ভূমিকা কতটা থাকবে?

আরও পড়ুন:Entertainment : ‘টা*র্গেট’ সায়ন্তিকা, কীসের ভ*য়ে পুলিশের দ্বারস্থ নায়িকা !

সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বেশ কয়েকজন বলি নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে হৃতিকের। যার মধ্যে অন্যতম ছিলেন কঙ্গনা রানাউত।অবশ্য এ প্রসঙ্গে কখনও মুখ খোলেননি হৃতিক।তবে সাবার সঙ্গে হৃতিকের প্রেম কারোরই অজানা নয়। দুজনে একসঙ্গেও থাকতে শুরু করেছেন তাঁরা। এমনকি সাবার জন্য বিলাসবহুল ফ্ল্যাট কেনেন অভিনেতা। আর তারপর থেকেই বলি পাড়ায় হৃতিকের দ্বিতীয় বিয়ের গুঞ্জন।

যদিও এ প্রসঙ্গে হৃতিকের বাবা রাকেশ রোশন নাকি কিছুই জানেন না। তিনি বলেন, ‘‘হৃতিকের-সাবার যে বিয়ে, এমন কিছু আমি অন্তত জানি না।’’

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...