Saturday, March 14, 2026

মেঘালয়ে জোট সরকার গড়বে তৃণমূল! ‘পদ্ম’ সঙ্গ ছেড়ে মুকুলদের সঙ্গে বৈঠক ২ বিধায়কের

Date:

Share post:

সাদা চোখে সবকিছু সহজ মনে হলেও দ্রুত বদলাচ্ছে মেঘালয়ের(Meghalaya) রাজনৈতিক পটভূমি। গতকালই বিজেপি(BJP) হাত ধরে সরকার গড়তে রাজ্যপাল সাক্ষাত করেছেন কনরাড সাংমা(Conrad Sangma)। তিনি রাজ্যপালকে(Govornor) জানান ২ জন করে বিজেপি, এইচএসপিডিপি(HSPDP) ও নির্দলের সমর্থন রয়েছে এনপিপির(NPP)। প্রথা মেনে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফাও দিয়েছেন তিনি। এর ঠিক পরই দ্রুত বদলাতে শুরু করল মেঘালয়ের রাজনৈতিক চিত্রপট। বিজেপি-এনপিপিকে রুখে দিতে এবার জোট বেধে মেঘরাজ্যে সরকার গড়ার লড়াইয়ে নামল কংগ্রেস(Congress), তৃণমূল(TMC)। তৃণমূলের এই জোটে সামিল হয়েছে মেঘালয়ের আর এক শক্তিশালী দল ইউডিপি এবং আরও ৩টি আঞ্চলিক দলও।

মেঘালয়ে সরকার গড়ার জন্য দরকার ৩১ টি আসন। কনরাড শুক্রবার রাজ্যপালের কাছে দাবি করেন ৩২ জন বিধায়কের সমর্থন রয়েছে তাঁর কাছে। তবে এর ঠিক পরই ঘুরে যায় খেলা। শুক্রবার সন্ধ্যায় বিজেপি এনপিপি জোট থেকে সমর্থন তুলে নেয় এইচএসপিডিপি-র দুই বিধায়ক। এ বিষয়ে এনপিপি প্রধান কনরাড সাংমা এবং রাজ্যপালকে চিঠি লিখে এইচএসপিডিপি-র সভাপতি জানান, এনপিপিকে সমর্থন দেবে না তাঁর দল। এরপরই এনপিপি বিজেপিকে রুখতে শুক্রবার বৈঠকে বসে কংগ্রেস, তৃণমূল, এইচএসপিডিপি, ইউডিপি, পিডিএফ এবং ভিপিপি। এই দলগুলির মিলিত আসন সংখ্যা ২৯। তবে সরকার গড়তে প্রয়োজন আরও ২ বিধায়কের সমর্থন। সেই জায়গায় দুই নির্দল প্রার্থীর কথা ভেবে নিয়ে ঘুটি সাজাতে শুরু করেছে তৃণমূল। এই বৈঠকের পর তৃণমূল নেতা মুকুল সাংমা জানান, বিজেপি জোট থেকে সমর্থন তুলে নেওয়া ২ বিধায়ক তাঁদের বৈঠকে উপস্থিত ছিলেন।

ফলে কনরাডের শপথ গ্রহনের দিন ৭ মার্চ ঠিক হয়ে গেলেও মেঘালয়ের রাজনৈতিক পটভূমি কোন পথে মোড় নেবে তা এখনও স্পষ্ট নয়। মেঘালয়ের বিধানসভা ফলাফলের দিকে যদি নজর রাখা যায় তবে দেখা যাবে, এনপিপি ২৬, ইউডিপি ১১, তৃণমূল ৫, কংগ্রেস ৫, বিজেপি ২ ও অন্যান্য ১১ টি আসন। কেউ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গড়তে গেলই এখানে জোটই একমাত্র পথ। আর সেই পথে বিজেপির হাত ধরে এনপিপি পা বাড়ালেও এবার পাল্টা সরকার গড়ার লড়াইয়ে নামল কংগ্রেস-তৃণমূল জোট।

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...