Saturday, April 4, 2026

জামিন পেলেন তুনিশা হ*ত্যাকাণ্ডের মূল অভি*যুক্ত শীজান খান

Date:

Share post:

টেলি অভিনেত্রী মৃ*ত্যু রহস্যে এবার জামিন পেলেন অভিযুক্ত। অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma)আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় প্রেমিক শীজান খানকে (Sheezan Khan)। শনিবার বাসাই আদালতের ১ লক্ষ টাকার ব্যক্তিগত জামিনে ছাড়া পেলেন তিনি। একইসঙ্গে শীজান খানকে তাঁর পাসপোর্ট জমা রাখতে বলা হয়েছে বলেই খবর।

অভিনেত্রী তুনিশা শর্মা আর শীজান খানের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়। গত বছর ২৪ ডিসেম্বর ধারাবাহিকের সেট থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিনেত্রী তুনিশা শর্মার। মৃত্যুর সপ্তাহ দুয়েক আগে তাঁদের ব্রেক আপ হয়ে যায় বলে পরিবার সূত্রে খবর। এরপর মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় শীজানকে। তাঁর নামে এফআইআর দায়ের করা হয়েছিল। বোম্বে হাইকোর্টে তাঁর জামিনের আবেদনও করা হয়েছিল। কিন্তু সেই আবেদন প্রাথমিক ভাবে খারিজ হয়ে যায়। এর আগে জানুয়ারির ১৩ তারিখে বাসাই আদালতও জামিনের আবেদন খারিজ করে। এই নিয়ে প্রচুর জল ঘোলা হওয়ার পর অবশেষে আজ শনিবার জামিন পেলেন শীজান।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...