Saturday, April 4, 2026

লিভারপুলের কাছে ৭-০ গোলে হার, ম‍্যাচ শেষে কী বললেন ম‍্যানইউ কোচ?

Date:

Share post:

রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে ৭-০ গোলে হারে ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড। গত ৯২ বছরের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক হার! আর এই হারই সাইডলাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন ম‍্যানইউ কোচ টেন হ্যাগ। এই হারে হতাশ তিনি। হ‍্যাগ বলেন, এটি খুবই স্বাভাবিক ভাবে অপেশাদারিত্বের উদাহরণ।

ম‍্যাচ শেষে ম‍্যানইউ কোচ বলেন,” এটি খুবই স্বাভাবিক ভাবে অপেশাদারিত্বের উদাহরণ। প্রথমার্ধে আমার মনে হয় আমরা লিভারপুলের তুলনায় ভালো খেলেছিলাম। প্রথমার্ধ শেষের আগে নিজেদের ভুলে ১ গোলে পিছিয়ে যাই। দ্বিতীয়ার্ধে আমি অবাক হয়ে যাই! এতো সহজে আমরা খেলাটি প্রতিপক্ষকে ছুড়ে দিলাম।”

এখানেই না থেমে তিনি আরও বলেন,” প্রথম দুটি গোল ডিফেন্সিভ ট্রাঞ্জিশনের ভুলে হয়েছে। যেভাবে আমরা গোল হজম করেছি তা অত্যন্ত বিরক্তিকর। তৃতীয় গোলটি কাউন্টার অ্যাটাকে, মিডফিল্ডে ফাঁকা জায়গা দিয়ে বল ধাওয়া না করা এবং আক্রমণে উঠে নিচে না নামা। চূড়ান্ত অপেশাদারিত্বের উদাহরণ। ম্যাচের ফল ৩-০ হওয়ার পরই আমরা হেরে যাই কিন্তু দল হিসাবে নিজেদের একত্র থেকে লড়ে যেতে হবে, যা আমরা একদমই করিনি। আমি আশ্চর্য হয়ে যাই, আমি আমার দলকে কোনোদিন এমন খেলতে দেখিনি৷ এটা ম‍্যাঞ্চেস্টার হতে পারে না।”

আরও পড়ুন:বিরাট-রোহিতদের খেলা দেখতে চতুর্থ টেস্টের প্রথম দিন মাঠে প্রধানমন্ত্রী : সূত্র


 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...