Saturday, April 4, 2026

ইস্টবেঙ্গলের পাঠানো তালিকা নিয়ে বিবৃতি ইমামির, বোর্ড মিটিং নিয়ে মুখ খুললেন লাল-হলুদ শীর্ষ কর্তা

Date:

Share post:

ইস্টবেঙ্গল ক্লাবের তরফে ইমামি ইস্টবেঙ্গলকে আগামী মরশুমে আইএসএলে ভালো দল গড়ার জন্য বেশ কিছু দেশি-বিদেশি ফুটবলার এবং কয়েকজন কোচের নাম পাঠানো হয় একটি চিঠির মাধ্যমে। এই চিঠিতে বলা হয়েছিল যে, ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী কমিটি এবং প্রাক্তন ফুটবলারদের মিলিত আলোচনার মাধ্যমে কিছু ফুটবলার এবং কোচের নাম পাঠানো হল, যাদের নিয়ে দল গড়লে আগামী মরশুমে ভালো খেলবে দল। আর এবার এই নিয়ে মুখ খুলল বিনিয়োগকারী সংস্থার। সোমবার, ইমামি ইস্টবেঙ্গলের তরফে একটি প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয় যে তারা বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে জানতে পারেন যে ইস্টবেঙ্গল ক্লাব, ফুটবলার এবং কোচ নেওয়ার পরামর্শ দিয়ে একটি চিঠি পাঠিয়েছে। এরপর তাদের কাছে এই বিষয় অসংখ্য প্রশ্ন আসতে থাকে।

এদিন ইমামি ইস্টবেঙ্গলের তরফে জানানো হয় যে, ইমামি ইস্টবেঙ্গল এর তরফে ইস্টবেঙ্গল ক্লাবের পাঠানো ফুটবলার এবং কোচেদের নাম খুঁতিয়ে দেখছে। তবে ইচ্ছাতালিকা অনুযায়ী ইচ্ছামত ফুটবলার এবং কোচ নেওয়া সম্ভব নয়। এরজন্য প্রয়োজন বিস্তৃত তথ্য এবং ট‍্যেকনিকাল পরামর্শ। ইমামি ইস্টবেঙ্গল সবরকম চেষ্টা করবে আগামি মরশুমের জন্য ভালো দল গড়ার।”

একাধিক ফুটবলারের তালিকা পাঠানো হয়েছিল ইমামির কাছে সেই তালিকার প্রাপ্তি প্রেস বিবৃতি দিয়ে স্বীকার করেছে ইমামি। তবে বোর্ড মিটিং-এর তারিখ নিয়ে প্রেস বিবৃতিতে ইমামির তরফ থেকে যা বলা হয়েছে তা সঠিক নয় বলে জানিয়ে দেওয়া হল ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে।

ইমামির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘বোর্ড মিটিং-এর জন্য সময় দিতে পারছে না ইস্টবেঙ্গল ক্লাব। আর সেই জন্যই দেরি হচ্ছে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে। তবে আশা করা যায়, মার্চ মাসের শেষের দিকে ক্লাব কর্তারা সময় দিতে পারবেন। এবং মিটিং-এ বসতে পারবেন।’

যদিও ইস্টবেঙ্গল ক্লাবের দাবি একেবারে ভিন্ন। তাদের দাবি, ডিসেম্বর মাসে দলের খারাপ পারফরম্যান্স দেখে বোর্ড মিটিং ডাকার জন্য চিঠি দেওয়া হলেও সভা ডাকা হয়নি।

এই নিয়ে ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, “আমরা গত ডিসেম্বর মাসে চিঠি দিয়েছিলাম বসার জন্য। তবে এখনও সেই চিঠির উত্তর আমরা পাইনি। আমরা জানিয়েছিলাম দ্রুত বোর্ড মিটিং ডাকা দরকার দলের পারফরম্যান্স খারাপ। দ্রত দুট-তিনটে জায়গায় যদি পরিবর্তন আনা যায় তা হলে হয়ত আমরা একটু ভাল জায়গায় যেতে পারি। সেই চিঠির উত্তর এখনও পাইনি।”

দেবব্রত সরকার আরও বলেন, ‘কয়েকদিন আগে আমরা বসেছিলাম। সেই সময় আমাদের বলা হয়েছিল, ফেব্রুয়ারি মাসে মিটিং করার জন্য। আমরা বললাম, ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ সদস্যদের সঙ্গে কথা বলব বলে ঠিক করেছি। ১৯ তারিখের পর যে কোনও দিন মিটিং করা যেতে পারে। তারপরেও যদি ওনারা বলে থাকেন আমাদের কাছ থেকে মিটিং-এর তারিখ পাননি তবে তা দুর্ভাগ্যজনক।”

আরও পড়ুন:লিভারপুলের কাছে ৭-০ গোলে হার, ম‍্যাচ শেষে কী বললেন ম‍্যানইউ কোচ?

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...