Tuesday, April 7, 2026

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের শাখা অফিস এবার শহরেই! বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কলকাতাতেই খুলছে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের (World Trade Centre) একটি শাখা অফিস। খুব শীঘ্রই রাজ্যের সঙ্গে একটি মউ (MOU) স্বাক্ষরিত হবে। সোমবার এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর শহরেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের শাখা অফিস খুললে দেশ-বিদেশের সঙ্গে বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশাবাদী রাজ্য সরকার।

সোমবার বিধানসভার অধিবেশন শেষে নিজের ঘরে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এক প্রতিনিধিদল আগামী ২১ মার্চ কলকাতায় আসবে। রাজ্য সরকারের সঙ্গে একটি মউ স্বাক্ষর করবেন তাঁরা। সেই চুক্তির ভিত্তিতে কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটি শাখা অফিস তৈরি করা হবে। এর জেরে বিভিন্ন রাজ্যের পাশাপাশি, বিশ্বের নানা দেশের সঙ্গে বাণিজ্যের রাস্তা খুলে যাবে বলে দাবি মুখ্যমন্ত্রীর।

পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, পূর্ব ভারতের প্রধান শহর হিসাবে কলকাতাকে (Kolkata) বেছে নিয়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রার। তিনি চান কলকাতা পূর্ব ভারতের বানিজ্যিক পথে পরিণত হোক। এই পদক্ষেপ রাজ্যের বানিজ্যিক উন্নতির পথ আরও প্রশস্ত করবে। উল্লেখ্য, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশন একটি বিশ্বব্যাপী বানিজ্য সংস্থা। সদর দফতর নিউ ইয়র্ক সিটিতে (New York City) অবস্থিত। বর্তমানে একশোটিরও বেশি দেশে ৩৩০ টিরও বেশি বিশ্ব বাণিজ্য কেন্দ্রের শাখা সংস্থা রয়েছে।

 

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...