Friday, April 3, 2026

৯ মার্চ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চতুর্থ ম‍্যাচ, পিচ নিয়ে কী বললেন দ্রাবিড়

Date:

Share post:

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের পিচ নিয়ে নানা কথা উঠছে। তৃতীয় টেস্টে স্পিন সহায়ক উইকেটে ৯ উইকেটে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এরপরই পিচ নিয়ে উঠেছে নানা সমালোচনা। সবাই সমালোচনা করলেও, পিচের সমালোচনার পথে হাঁটতে নারাজ ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। ৯ তারিখ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চতুর্থ ম‍্যাচ। সেই ম‍্যাচে নামার আগে পিচ নিয়ে নিজের মন্তব্য জানিয়ে দিলেন দ্রাবিড়। পিচ ভালো। তবে সব ধরনের পিচে খেলা শিখতে হবে।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দ্রাবিড়। সেখানে ওঠে আহমেদাবাদের পিচের প্রসঙ্গও। কারণ চতুর্থ টেস্ট সেখানেই খেলা হবে। এই পিচে নির্ভর করে ভারতের বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ভাগ‍্য। আহমেদাবাদের পিচ নিয়ে দ্রাবিড় জানিয়েছেন, পিচ দেখে তাঁরা সন্তুষ্ট। এই নিয়ে দ্রাবিড় বলেন, ‘‘পিচ দেখতে ভালই লাগছে। জানি পিচ নিয়ে অনেক কথা হচ্ছে। পিচ যেমনই হোক আমাদের খেলতে হবে। কী ভাবে ভাল খেলতে হয়, তা শিখতে হবে।’’

এদিকে আইসিসি ইন্দোরের পিচকে খারাপ বলে চিহ্নিত করেছে। এই নিয়ে মন্তব্য করতে চাননি দ্রাবিড়। তাঁর বক্তব্য, ‘‘এটা ম্যাচ রেফারির সিদ্ধান্ত।”

আরও পড়ুন:ইন্দোরের পিচকে খারাপ অ‍্যাখ‍্যা, বিসিসিআইয়ের নির্দেশেই এমন পিচ, জানাল মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...