Tuesday, February 24, 2026

ভালবাসার মানুষের অত্যা*চারে এ কী হাল হল সুন্দরী অভিনেত্রীর, দেখলে চমকে উঠবেন!

Date:

Share post:

ভালোবেসে দাম্পত্য গড়ার স্বপ্ন দেখেন সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি প্রত্যেকেই। কিন্তু প্রেমিক যদি রিয়েল লাইফে ভিলেন হয়ে যায় তখন যে কী মর্মান্তিক পরিণতি হয় তার চাক্ষুষ প্রমাণ মিলল সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় সুন্দরী অভিনেত্রীকে এভাবে দেখে চমকে উঠছেন নেটিজেনরা। মালয়লম ছবির জনপ্রিয় অভিনেত্রী অনিকা বিক্রমনের (Anicka Vikhraman) সঙ্গে যা হয়েছে তা যেন বিশ্বাস করতে পারছেন না বিনো দুনিয়ার (Entertainment Industry) কলাকুশলীরা।

বিনোদন জগতের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বরাবরই বেশি। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের মার খাওয়া চেহারা প্রকাশ্যে আনতেই অভিনেত্রী অনিকা বিক্রমনের ব্যক্তিগত জীবন নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা নেট দুনিয়ায়। প্রাক্তন প্রেমিক অভিনেত্রী অনুপ পিল্লাই (Anup Pillai) বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর দায়ের করেন অভিনেত্রী স্বয়ং। পাশাপাশি নিজের জীবনের রিয়েল ভিলেনের অফ স্ক্রিন মুখোশ খুলে ফেলতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বেশ কিছু ছবি যা দেখে শিউরে উঠছেন নেটাগরিকরা। অনিকা জানিয়েছেন যে তাঁর প্রেমিক সর্বদা তাঁর চ্যাট, ল্যাপটপ ও ফোনের ওপর নজরদারি করত। সন্দেহবাতিক মন ছিল অনুপের। নায়িকা ফেসবুকে লেখেন  “আমি অনুপ পিল্লাই নামে এক জনের প্রেমে পড়েছিলাম। সে আমাকে গত কয়েক বছর ধরে মানসিক ও শারীরিক ভাবে অত্যাচার করেছে। আমি আমার দুঃস্বপ্নেও ভাবিনি এ এমন মানুষ হতে পারে। প্রথম বার মারধর করার পর আমার পা ধরে ক্ষমা চেয়ে নেয়। দ্বিতীয়বার আমাকে যখন মারে বেঙ্গালুরু পুলিশের কাছে অভিযোগ জানাই। এতকিছুর পরও সে আমাকে ভয় দেখাচ্ছে।” প্রথমবার ‘ক্ষমা করে দেওয়া’টা ভুল সিদ্ধান্ত ছিল বলেও জানিয়েছিল অভিনেত্রী।

IInspite of leaving these incidents behind I ve been receiving threatening calls, me and my family is being degraded…

Posted by Anicka Vikhraman on Sunday, March 5, 2023

অনিকা বিক্রমন মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রির (Malyalam Film Industry) একজন উঠতি অভিনেত্রী। কেরিয়ারে এখনও অনেকটা পথ এগোতে হবে তাঁকে। পুলিশ এবং প্রিয়জনের সহযোগিতায় এখন তিনি আগের দুর্বিষহ জীবন থেকে বেরিয়ে আসতে পেরেছেন। তিনি জানিয়েছেন সুস্থ হয়ে দ্রুত কাজে ফিরবেন। অতীতের দগদগে ঘা মুছে ফেলে ভবিষ্যতের ভালো মুহূর্ত গুলোর দিকে তাকিয়ে আছেন তিনি।

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...