Wednesday, April 1, 2026

কোহলিকে নিয়ে ‘বিরাট’ মন্তব্য পন্টিং-এর

Date:

Share post:

একদিনের ক্রিকেট বা টি-২০ ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স থাকলেও, টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরে শতরান নেই বিরাট কোহলির। এমনকি চলতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। শেষ টেস্ট শতরান করেছিলেন ২০১৯ সালে, বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে। বিরাটের শতরান না পাওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। তবে এই পথে হাঁটতে নারাজ অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিং। বললেন, বিরাটের রান পাওয়া শুধু সময়ের অপেক্ষা।

এক সাক্ষাৎকারে পন্টিং বলেন,” কোহলিকে নিয়ে এই কথাটা আমি আগেও বলেছি, আবারও বলছি। চ্যাম্পিয়ন খেলোয়াড়েরা সব সময় নিজেদের জন্য একটা রাস্তা খুঁজে বার করে। হয়তো এখন একটু রান-খরার মধ্যে দিয়ে যাচ্ছে কোহলি। যতটা রান আমরা ওর থেকে আশা করেছিলাম, ততটা করতে পারছে না। কোহলি নিজেও সেটা জানে। আপনি নিজে যদি ব্যাটসম্যান হন আর যদি রান না পান, তা হলে সেটা নিজেই বুঝতে পারবেন। কোহলির রান না পাওয়া নিয়ে আমি অন্তত চিন্তিত নই। আমি নিশ্চিত, ও ফিরে আসবে।”

এদিকে বর্ডার-গাভাস্কর ট্রফির সিরিজে অস্ট্রেলিয়া ফিরে আসায় খুশি পন্টিং। প্রথম দু’টো টেস্টে হেরে যাওয়ার পরে তৃতীয় টেস্টে অজিরা জয় পাওয়া খুশি পন্টিং। এই নিয়ে তিনি বলেন,”প্রথম দু’টো টেস্টে হারের পরেও যেভাবে জিতেছে অস্ট্রেলিয়া, তাতে আমি খুশি। এই সিরিজে ব্যাটিং করা দুঃস্বপ্ন হয়ে উঠেছে। আর সেটা যে শুধু বল ঘুরছে বলে, তা নয়। উইকেটে অসমান বাউন্স রয়েছে। কোনও বল উঁচুতে উঠছে, কোনও বল নিচু হয়ে যাচ্ছে। এতে করে উইকেটের আচরণ সম্পর্কে কোনও ধারণা করে উঠতে পারছে না ব্যাটসম্যানরা।”

আরও পড়ুন:প্রয়াত কুস্তিগির সুশীল কুমারের বাবা, অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অলিম্পিক্সের পদকজয়ী


 

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...