Friday, April 3, 2026

কড়া নিরাপত্তায় ‘হোলি’ সেলিব্রেশন, মহানগরীতে মোতায়েন অতিরিক্ত পুলিশ !

Date:

Share post:

রঙিন উৎসবে শহরের (Kolkata) বুকে লাগামহীন অসভ্যতা। মঙ্গলবার দোল উৎসবে (Dol Utsav) অভব‌্যতার অভিযোগে ২১২ জনকে গ্রেফ*তার করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। আজ বুধবার হোলিতেও (Holi) কড়া নজরদারি থাকছে লালবাজারের (Lalbazar)।

দোলের উৎসবে মাতোয়ারা রাজ্য। বুধবার হোলিতেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চলছে রঙের সেলিব্রেশন। কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ দৃষ্টি রেখেছে প্রশাসন। রাস্তার পাশাপাশি ঘাট গুলিতে অতিরিক্ত পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়।বুধবার হোলিতেও (Holi 2023) থাকছে ২৭০০ পুলিশ। গতকাল থেকেই গঙ্গার ঘাটের পাশাপাশি কলকাতার পুকুর এবং সরোবরের ঘাট গুলিতে কলকাতা পুলিশের ডিএমজি দেখা গেছে। এতকিছুর পরও দুর্ঘটনা এড়ানো যায়নি। দোলের দিন রং খেলার পর জলে স্নান করতে নেমে শহরে দুজনের মৃ*ত্যুর খবর এসেছে । পুলিশ সূত্রে জানা গেছে মদ্যপান করে জলে নেমেছিলেন তাঁরা, তাই টাল সামলাতে না পেরে জলের গভীরে তলিয়ে যান।

মঙ্গলবার ছিল সবেবরাত। যেকোনো ধরনের অশান্তি রুখতে সন্ধে থেকে শহরে ছিল ১৩০০ অতিরিক্ত পুলিশ। দোলের দিনই কলকাতার রাস্তায় ডিউটি করেছেন ২৬ জন ডিসি। সবেবরাতের রাতে ছিলেন ৩ জন ডিসি। আজ‌ অর্থাৎ বুধবার সেই একই সংখ্যায় পুলিশ মোতায়েন থাকছে শহরের বুকে। হোলি উপলক্ষে সকাল থেকেই রাস্তায় কলকাতা পুলিশের ডিসিরা । দিন রাত মিলিয়ে ৪৪টি বাইক টহল দেয়। হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডের মধ্যে দিনে ছিল ২৭টি ও ১৯টি রাতে। এছাড়া শহরে ৫৮টি পিসিআর ভ‌্যান সক্রিয় ছিল।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...