Friday, April 3, 2026

রাজ্য পুলিশের শীর্ষ স্তরে বড় রদবদল মুখ্যমন্ত্রীর !

Date:

Share post:

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election), তার আগে রাজ্যের প্রশাসনিক পরিস্থিতিতে যাতে কোন আঁচ না লাগে সেদিকে সজাগ দৃষ্টি দেখে এবার রাজ্য পুলিশের (West Bengal Police) শীর্ষ স্তরে বড় রদবদলের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কলকাতা পুলিশের (Kolkata Police) ক্ষেত্রেও এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একদিকে যেমন রাজ্য পুলিশের বেশ কিছু পরিচিত মুখের যেমন গুরুত্বপূর্ণ পোস্টিং দেওয়া হল, তেমনই কম গুরুত্বপূর্ণ দায়িত্বে সরানো হল বেশ কয়েকজন অফিসারকে।

সূত্র বলছে বদলি এবং পদোন্নতির ওই তালিকায় রয়েছে ৫১ জন পুলিশ আধিকারিকের নাম। বুধবার রাজ্যের স্বরাষ্ট্র দফতর( State Home Department) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই রদবদলের কথা জানিয়েছে। তালিকায় এডিজি , আইজি, পুলিশ সুপার ,যুগ্ম, অতিরিক্ত কমিশনার পদমর্যাদার একাধিক আধিকারিক রয়েছে।বদলি হওয়া আধিকারিকদের মধ্যে উল্লেখযোগ্য নাম কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্র্যাফিক সন্তোষ পাণ্ডে। তাঁকে যুগ্ম কমিশনার (সদর) পদে বদলি করা হল। সেই জায়গায় নতুন জয়েন্ট সিপি ট্র্যাফিক হলেন রূপেশ কুমার। এতদিন রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি ছিলেন জ্ঞানবন্ত সিং। তাঁকে সিআইডির এডিজি পদ থেকে সরিয়ে এখানে আনা হয়েছিল। এবার তাঁকে পাঠানো হল তুলনায় আরও কম গুরুত্বপূর্ণ পদে। সশস্ত্র পুলিশের এডিজি করা হয়েছে জ্ঞানবন্তকে। পদোন্নতি হয়েছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) আকাশ মাঘারিয়ারও। তরুণ এই অফিসারকে প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপশি কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার হলেন শুভঙ্কর সিনহা সরকার এবং কল্যাণ মুখোপাধ্যায়। বদলি করা হয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধরকে। তাঁর জায়গায় আসছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার শঙ্খশুভ্র চক্রবর্তী।

বদলি করা হয়েছে, ডায়মন্ড হারবার, পশ্চিম মেদিনীপুরের এসপিদের৷ এ ছাড়া বাঁকুড়া রেঞ্জের ডিআইজি মিরাজ খলিদকে পুরুলিয়া রেঞ্জে পাঠানো হয়েছে৷ বিধাননগরের ডিসি প্রবীন প্রকাশকে দার্জিলিংয়ে এসপি পদে স্থলাভিষিক্ত করা হয়েছে৷ জঙ্গিপুরের পুলিশ সুপার ছিলেন ভোলা পাণ্ডে। তাঁকে থার্ড বাটালিয়নের কমান্ডার করে পাঠানো হয়েছে। পরিবর্তে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার করা হয়েছে রাহুল গোস্বামীকে।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...