Saturday, June 20, 2026

কাল নয় আজই সিজিও কমপ্লেক্সে পৌঁছে গেলেন বনি! চলছে জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির তদন্তে তলব করা হয়েছিল কাল। তাঁকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।কিন্তু খবর পেতেই একদিন আগেই আজ, বৃহস্পতিবার ইডির দফতরে হাজির হলেন বাংলা সিনেমার অভিনেতা বনি সেনগুপ্ত। বৃহস্পতিবার দুপুরেই তিনি পৌঁছলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে।আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা।

আরও পড়ুন:এবার ইডির নজরে অভিনেতা বনি, তলব কেন!


নিয়োগ দুর্নীতিতে তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কিছু অভিনেত্রীর নাম উঠে এসেছে বলে ইডি সূত্রে খবর। তবে এই প্রথম টলিউডের কোনও অভিনেতাকে জেরা করার জন্য ডেকে পাঠিয়েছে ইডি। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি দেখে বনির নাম পেয়েছেন তাঁরা। সেই সূত্রেই তলব করা হয়েছে অভিনেতাকে।

টলিউডের অভিনেতা হওয়ার পাশাপাশি বনি ২১এর বিধানসভা নির্বাচনের আগে যোগ দিয়েছিলেন বিজেপিতে।তবে কী নিয়োগ দুর্নীতিতে বিজেপিও ঘুরপথে জড়িত? প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

 

 

Related articles

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...