Saturday, June 13, 2026

বিজ্ঞাপনে অকারণে হোলিকে জড়িয়ে বি*তর্কে ভারত ম্যাট্রিমনি !

Date:

Share post:

২০২৩ সালে ৮ মার্চ হোলির (Holi) আনন্দে মেতেছে গোটা দেশ। আবার ওই দিনটি ছিল আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day)। এই দুই তাৎপর্যপূর্ণ বিষয়কে মাথায় রেখে ভারত ম্যাট্রিমনি (Bharat Matrimony) বাজারে একটি বিজ্ঞাপন (Advertisement) নিয়ে আসে। যেখানে হোলির রঙে রঙিন মহিলাকে দেখা যায়, যিনি জল দিয়ে রং ধুয়ে ফেলার পর মুখের আঘাতের চিহ্ন গুলো প্রকাশ্যে আসে। এরপরই স্ক্রিনে ফুটে ওঠে একটি বিশেষ বার্তা, হোলি খেলতে গিয়ে নারী সুরক্ষার (Woman Security)বিষয়টিও মাথায় রাখা উচিত। বিজ্ঞাপনটি টেলিকাস্ট সবার পর থেকেই বিত*র্কের ঝড় নেট দুনিয়ায়।

ভারত ম্যাট্রিমনির বিজ্ঞাপনের মূল কথা ছিল, হোলি খেলতে গিয়ে হেনস্তার শিকার হন বহু মহিলা। সেই ক্ষতচিহ্ন সহজে মোছা যায় না। বিজ্ঞাপন সংস্থার তরফের দাবি করা হয় যে সমীক্ষায় জানা গিয়েছে, হোলি খেলতে গিয়ে যেসমস্ত মহিলারা হেনস্তার শিকার হন, তাঁরা পরে আর কোনওদিন রং খেলতে যাননি। এরপরেই বিতর্ক দানা বাঁধে। নেটিজেনদের একাংশ বলছেন , রাস্তাঘাটে ট্রেনে বাসে অনেকেই এই ধরনের ঘটনা সম্মুখীন হন। তাই বলে কি তারা সব কাজ ছেড়ে দিয়ে বাড়িতে মুখ লুকিয়ে বসে থাকবেন? যে ঘটনায় তাঁদের কোন দোষ নেই তার দায় কেন নারীকে নিতে হবে? ভারত ম্যাট্রিমনি অকারণে হোলির মত ধর্মীয় উৎসবকে টেনে এনে নারী সুরক্ষার বিষয়টিকে নিয়ে ব্যবসা করতে চাইছেন বলে অভিযোগ নেট নাগরিকদের। এরপরই বিজ্ঞাপন বয়কট করার দাবি জোরালো হয়। অবশ্য নেট দুনিয়ার অনেকেই এই বিজ্ঞাপনের বক্তব্যকে সমর্থনও করেছেন।

 

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...