Saturday, April 4, 2026

রোহিত-স্মিথদের ম‍্যাচে হাজির দুই দেশের প্রধানমন্ত্রী, ক্রিকেটের মাধ্যমে ৭৫ বছরের বন্ধুত্ব পালন ভারত ও অস্ট্রেলিয়ার

Date:

Share post:

আজ থেকে শুরু হয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্ট ম‍্যাচ। আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে এক বিস্ময়কর দৃশ্য দেখল গোটা বিশ্ব। এদিন ম‍্যাচের সকালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। ক্রিকেটের মাধ্যমে ৭৫ বছরের বন্ধুত্ব পালন ভারত ও অস্ট্রেলিয়ার।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অ্যালবানিজ ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে দেখা করেন এবং তাদের একটি বিশেষ উপহার দেন। দুই দলের ক্রিকেটারদের সঙ্গে হাতমেলান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অ্যালবানিজ। এরপর উভয় প্রধানমন্ত্রী নিজ নিজ দলের সঙ্গে জাতীয় সঙ্গীত গান। উভয় প্রধানমন্ত্রীকে মঞ্চে সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি। উপস্থিত ছিলেন বিসিসিআই সচিব জয় শাহও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সম্মান জানান তিনি।

এদিন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে টেস্ট ক্যাপ উপহার দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্টিভ স্মিথকে অস্ট্রেলিয়ার টেস্ট ক্যাপ তুলে দেন। এই কর্মসূচির পর দুই প্রধানমন্ত্রীই মাঠ প্রদক্ষিণ করেন। সেইসময় স্টেডিয়ামে বন্দে মাতরম গানও বাজানো হয়।

আগেই ঠিক ছিল বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দেখতে হাজির থাকবেন ভারত-অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরা। সেই হিসাবেই এদিন সকালে আহমেদাবাদে হাজির হন নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ।

আরও পড়ুন:বলিউডে নক্ষত্রপতন! প্রয়াত জনপ্রিয় অভিনেতা সতীশ কৌশিক


 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...