Thursday, June 25, 2026

বো*মা বাঁধতে গিয়ে বি*স্ফোরণ! প্রাণ গেল ১ জনের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক জনের। গুরুতর জখম হয়েছেন অন্তত তিন জন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদার মধুপুর এলাকার এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মেজবুল শেখ।


আরও পড়ুন:পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উদ্ধার বোমা, তদন্তে নামলো সেনা ও পুলিশ


জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মধুপুরের একটি মাঠে কয়েক জন বোমা বাঁধার কাজ করছিলেন। সেই সময় অসাবধানতাবশত বোমা ফেটে যায়। জখম ৩ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নওদা থানার পুলিশ। কী কারণে রাতে মাঠে বোমা বাঁধা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Related articles

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...