Saturday, April 4, 2026

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে কী বললেন অশ্বিন?

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯১ রানে ৬টি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। গড়েছেন রেকর্ডও। আর নিজের এই পারফরম্যান্সে খুশি ভারতীয় দলের তারকা বোলার। ম‍্যাচ শেষে বললেন, দিনের শেষে অনেকগুলো উইকেট পেলে মন ভাল থাকে।

ম‍্যাচ শেষে অশ্বিন বলেন,” মাত্র তিনটি উইকেটের বদলে দিনের শেষে অনেকগুলো উইকেট পেলে মন ভাল থাকে। সে কারণেই আজ আমার মন ভাল। যে কোনও বোলারের কাছে উইকেট সবচেয়ে মূল্যবান। মাঝে মাঝে বল না করলেও ঠিক আছে। কিন্তু সাফল্য না পেলে ভাল লাগে না। আজ তাই একটু ভাল করে ঘুমোব।”

প্রথম ইনিংসে পাহাড় সমান রান তোলে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪৮০ রান তোলে অজিরা। অশ্বিনের বিশ্বাস এই রান তুলতে পারবে ভারতীয় ব‍্যাটাররা। এই নিয়ে অশ্বিন বলেন,” দ্বিতীয় ইনিংসে যারা ভাল ব্যাট করবে, ম্যাচ তাদের দিকেই থাকবে। আশা করি আমাদের টপ অর্ডার এবার বড় রান করবে। প্রত্যেকের জন্য আমি গলা ফাটাব। পিচ দেখে মনে হয়েছে অনেকবার রোল করা হয়েছে এবং ঘাস কাটা হয়েছে। আশা করি তৃতীয় দিনেও পিচ ঠিক থাকবে। ”

আরও পড়ুন:সম্প্রতি হয়েছে অস্ত্রোপচার, কবে মাঠে ফিরবেন বুমরাহ?

 

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...