Thursday, June 4, 2026

দোল খেলার নামে বিদেশিনীর সঙ্গে চূড়ান্ত ‘অ*সভ্যতা’! লজ্জিত গোটা দেশ  

Date:

Share post:

হোলির (Holi) দিন জাপানি মহিলাকে (Japanese Women) হেনস্থার (Assault) অভিযোগ। ঘটনায় তিন জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ (Delhi Police)। গত বুধবার অর্থাৎ ৮ মার্চ ছিল হোলি। আবার ওই বিশেষ দিনেই ছিল আন্তর্জাতিক নারী দিবসও (International Womens’ Day)। আর মহিলাদের জন্য এই বিশেষ দিনেই দিল্লির একদল পুরুষের অমানবিক আচরণে লজ্জায় মুখ ঢাকল ভারতের। সুদূর জাপান (Japan) থেকে ভারতে হোলি উদযাপনে সামিল হতে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হতে হল এক ২২ বছর বয়সী এক যুবতীকে। দোল খেলার নামে ওই যুবতীর সঙ্গে কোনও অসভ্যতা করতে বাকি রাখেনি একদল পুরুষ। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, জাপানি যুবতী ওই পুরুষের দলকে বাধা দিচ্ছেন। আর তাঁকে ঘিরে ধরে জোর করে তাঁর গায়ে-মুখে রং লাগাচ্ছে ওই পুরুষের দল। এক ব্যক্তিকে তাঁর মাথায় একটি ডিমও ভাঙতে দেখা গিয়েছে। একজনকে থাপ্পড়ও মারেন বিদেশিনী। তারপর সেখান থেকে পালিয়ে বাঁচেন। আর এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় চরম ক্ষোভের জন্ম দিয়েছে। ভিডিয়োটি নজর এড়ায়নি পুলিশেরও। অভিযুক্তরা ঘটনার কথা স্বীকারও করে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর তড়িঘড়ি ভারত ছেড়ে চলে গিয়েছেন ওই জাপানি মহিলা। যদিও এখন বিশ্ব বাংলা সংবাদ ভিডিওটির সত্যতা যাচাই করেনি।

তবে মহিলার পরিচয় জানার জন্য জাপান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে দিল্লি পুলিশ। কিন্তু সেখানে এমন কোনও অভিযোগ জমা পড়েনি। দিল্লি পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করে পাহাড়গঞ্জ এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে। ধৃতদের মধ্যে রয়েছে এক নাবালকও। পুলিশি তদন্তে উঠে আসে, ওই জাপানি মহিলা ভারতে পর্যটক হিসাবে এসেছিলেন। ঘটনার পর বাংলাদেশে চলে গিয়েছেন তিনি। এদিকে ঘটনার পর দিল্লির মহিলা কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানিয়ে দিল্লি পুলিশের দৃষ্টি আকর্ষণ করে। বলিউড অভিনেত্রী রিচা চাড্ডাও (Richa Chadda) ভিডিও শেয়ার করে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছে দিল্লি পুলিশ।

 

 

Related articles

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...