Thursday, June 25, 2026

ধোনির কি এটাই শেষ আইপিএল? কী বললেন মাহির প্রাক্তন সতীর্থ?

Date:

Share post:

৩১ মার্চ থেকে শুরু হবে আইপিএল ২০২৩। প্রথম ম‍্যাচে গুজরাত টাইটান্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। আসন্ন দেশের একনম্বর ক্রিকেট লিগের জন‍্য প্রস্তুতিতে ব‍্যস্ত প্রতিটি দল। তবে এইবার যে চেন্নাইয়ের জন‍্য আইপিএলটি বিশেষ। কারণ মুখে না বললেও অনেকেই মনে করছেন সম্ভবত এটাই মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল। একই কথা বলতে শোনা গেল তাঁর প্রাক্তন সতীর্থ ম্যাথু হেডেনের গলাতেও। তাঁর মতে, এবারের মরশুমটা একটু আলাদা।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ধারাভাষ্য দিতে গিয়ে হেডেন বলেন, “ধোনির কাছে এই বছরটা বাকি সব বছরের থেকে আলাদা হতে চলেছে। এবারই ধোনি-যুগের শেষ হতে চলেছে বলে আমার মনে হয়। আশা করি সমর্থকের মাঝে নিজস্ব ছন্দেই ও বিদায় নেবে। সমর্থকরাও সেটাই চায়। দুটো বছর ওরা খেলেনি। ফিরে এসে সে বছরই ওরা ট্রফি জিতল। এর পিছনে রয়েছে ধোনি। দলকে আবার গড়ে তোলার পিছনে আসল মস্তিষ্ক ওরই। বাকি দলের মতো ওরা নয়। কিছু ক্রিকেটারের প্রতি পুরোপুরি বিশ্বাস রয়েছে ওদের। সে কারণেই অনেক ক্রিকেটারকে ওরা নিলামে ধরে রাখে।”

তিন বছর পর ফের পুরোনো ফর্ম‍্যাটে ফিরছে আইপিএল। অর্থাৎ, হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে হবে আইপিএল ম‍্যাচ। আর তাতে ধোনির রাজকীয় বিদায়ের পথ আরও সুগম হয়ে বলে মনে করছেন হেডেন। এই নিয়ে তিনি বলেন, “ভারতের কোনায় কোনায় আবার আইপিএল ফিরছে। হাজার হাজার সমর্থক, বিশেষত ইয়েলো আর্মি ধোনিকে দেখতে স্টেডিয়াম ভরিয়ে দেবে। এবারও ঘরের মাঠে ওদের হারানো খুব কঠিন হবে। ঘরের মাঠে ওদের জয়ের রেকর্ড বাকি সব দলের থেকে ভাল। চেন্নাইয়ের সমর্থকরা হয়তো শেষ বারের জন্যে ধোনিকে দেখতে চলেছে । কেউ এই অভিজ্ঞতা ভুলতে চাইবে না। ঘরের মাঠেই হয়ত ধোনিকে বিদায় জানাতে চাইবেন হলুদ আর্মিরা।”

আরও পড়ুন:Breakfast Spots: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের

ত্রুটিপূর্ণ পরিকল্পনায় তৈরি করা হচ্ছিল তারাতলার গোডাউন (Taratala Under Construction Godown Collaps)। বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ।...

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...