Friday, April 3, 2026

‘’স্বামী পরিত্যক্ত মহিলাকে বিধবা আখ্যা অপমানজনক”, বিধানসভার মন জয় রত্নার

Date:

Share post:

“স্বামী পরিত্যক্ত মহিলাকে বিধবা আখ্যা দেওয়া অপমানজনক, তা পুরুষতান্ত্রিক মানসিকতার প্রতিফলন”।
আজ, শনিবার বিধানসভায় ‘দ‌্য বেঙ্গল অর্ফানেজেস অ‌্যান্ড উইডোজ হোমস’ (রিপিলিং) বিল-২০২৩ নিয়ে আলোচনার সময় এমনই মন্তব‌্যই করলেন তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ‌্যায়। তাঁর এই মন্তব্য নারী সমাজের জন্য খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিন ১৯৪৪ ও ১৯৫৬ সালের দু’টি আইনের প্রসঙ্গ টানেন রত্না চট্টোপাধ্যায়। ১৯৫৬ সালের আইনটির ক্ষেত্রে কয়েকটি সংশোধনের প্রস্তাবও রাখেন। যার মধ্যে উল্লেখযোগ‌্য স্বামী পরিত‌্যক্ত কোনও মহিলাকে “বিধবা” না বলার আর্জি। এক্ষেত্রে রত্নাদেবী বলেন, মহিলাদের সুরক্ষার স্বার্থে মহিলা হোম মহিলাদের দ্বারাই পরিচালিত হওয়ার কথা বলা হয়েছে। পরিচালন কমিটির মাথায় সমাজের বিশিষ্টজনদের থাকার কথা। স্বামী পরিত‌্যক্ত ও বিধবারা যাতে সমাজে মাথা উঁচু করে নিরাপদে থাকতে পারেন, অনাথ শিশুরা যাতে বাড়ির মতো পরিবেশে হোমে বড় হতে পারে, তার জন‌্য প্রশাসনকে অনুরোধ করেন বেহালা পূর্বের বিধায়ক।

বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের এই বক্ত‌ব‌্য অধিবেশন কক্ষেই অন‌্য মাত্রা যোগ করে। দলের অন্য বিধায়করা টেবিল চাপড়ে উৎসাহিত করেন রত্নাদেবীকে।ঘটনাচক্রে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে রত্নাদেবীর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে।

আরও পড়ুন- দাপট দেখাতে পারে কালবৈশাখী! ভিজবে রাজ্যের একাধিক জেলা

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...