Tuesday, March 31, 2026

অজিদের বিরুদ্ধে অর্ধশতরান করতেই নতুন রেকর্ড বিরাটের

Date:

Share post:

টেস্ট ক্রিকেটে ফের স্বমেজাজে বিরাট কোহলি। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে অর্ধশতরান করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এদিন অজিদের বিরুদ্ধে ৫৯ রানে অপরাজিত তিনি। আর অর্ধশতরান করতেই অনন্য নজির গড়েন বিরাট। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে টেস্টে ৪০০০ রানের মাইলস্টোন টপকে যান কোহলি।

৪০০০ হাজার রানের মাইলফলক ছোঁয়ার জন্য কোহলির দরকার ছিল মাত্র ৪২ রান। টেস্টের তৃতীয় দিনে ভারতীয় ইনিংসের ৮৬.৬ ওভারে নাথান লিয়নকে চার মেরে সেই লক্ষ‍্যে পৌঁছে যান বিরাট। উল্লেখযোগ্য বিষয় হল ঘরের মাঠে এটি বিরাটের ৫০তম টেস্ট ম্যাচ। কোহলির আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ঘরের মাঠে ৪০০০ টেস্ট রান করেছেন কেবল সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাস্কর এবং বীরেন্দ্র সেহবাগ। কিংবদন্তি সচিন তেন্ডুলকর রয়েছেন তালিকার এক নম্বরে।

এদিকে দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে অর্ধশতরান করলেন বিরাট। গত বছরের ১১ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচে প্রথম ইনিংসে ৭৯ রান করেছিলেন কোহলি। আর এদিন ফের অর্ধশতরান করলেন তিনি। তবে কোহলির অনুরাগীদের আশা ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের চতুর্থ দিনে শতরান আসবে কোহলির ব‍্যাট থেকে।

আরও পড়ুন:তৃতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ২৮৯ রান ভারতের, ১৯১ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া


 

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...