Wednesday, June 24, 2026

টলিউডের বড় তারকারাও জড়িয়ে, সব প্রকাশ্যে আসবে! বি*স্ফোরক বনির মা

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে, কুন্তল ঘোষের সঙ্গে নাম জড়িয়েছে অনেকেরই। উঠে এসেছে অভিনেতা বনি সেনগুপ্তের নাম। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে কুন্তলের থেকে টাকা নেওয়ার। এই অভিযোগে গত বৃহস্পতিবার অভিনেতাকে টানা ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তাতে টাকা নেওয়ার বিষয়ে প্রমাণ মিলতেই বনিকে আরও একবার ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। টাকা নেওয়ার জন্য যে কারণ জানিয়েছেন বনি সেনগুপ্ত সেই সংক্রান্ত নথি তাকে নিয়ে যেতে বলা হয়েছে। আগামী মঙ্গলবার তাকে হাজিরা দিতে বলেছে ইডি। যদিও অভিনেতার দাবি, কুন্তল ঘোষ (Kuntal Ghosh) নিয়োগ দুর্নীতিতে জড়িত, তা তিনি জানতেন না। জানলে টাকাও নিতেন না। কুন্তলের থেকে টাকা নেওয়া ঠিক হয়নি বলেও স্বীকারও করেছেন বনি সেনগুপ্ত।

তবে এবার বোমা ফাটালেন অভিনেতা বনি সেনপুপ্তের মা পিয়া সেনগুপ্ত। কুন্তলের কাছ থেকে বনির টাকা নেওয়ার ব্যাপারটা এক রকম স্বীকার করেই তিনি বলেন, শুধু বনি নয়। টলিউডের অনেক বড় তারকাদের সঙ্গেও যোগাযোগ ছিল কুন্তল ঘোষের। ধীরে ধীরে সবটাই প্রকাশ্যে আসবে।

অভিনেতার মা জানিয়েছেন একটি ছবিতে অভিনয় করানোর জন্য বনিকে অগ্রিম বাবদ একটি টাকা দিচ্ছিলেন কুন্তল ঘোষ। সেটা ২০১৭ সাল। তখন একটি রেঞ্জ রোভার গাড়ি কেনার তোড়জোড় করছিলেন বনি। তাই কুন্তল টাকাটা অভিনেতার অ্যাকাউন্টে না দিয়ে গাড়ি সংস্থাটির অ্যাকাউন্টে সরাসরি দিয়ে দেন। পিয়া বলেন, তদন্তকারীদের স্পষ্ট জবাবই দেবেন বনি। ছেলে দুর্নীতিতে জড়িয়ে নেই, বিশ্বাস মায়ের।

আরও পড়ুন- একদা ধনকুবের নীরব মোদির বেহাল দশা, কোনওমতে চলছে ধার-দেনা করে

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...