Wednesday, April 8, 2026

‘সোশ্যাল মিডিয়ায় যা দেখবেন সেটাই বিশ্বাস করে নেবেন না’, বিরাটকে নিয়ে অনুষ্কার টুইটে এমনটাই মন্তব্য রোহিতের

Date:

Share post:

‘সোশ্যাল মিডিয়ায় যা দেখবেন সেটাই বিশ্বাস করে নেবেন না’, বিরাট কোহলির অসুস্থতা নিয়ে অনুষ্কা শর্মার মন্তব্যকে ঘিরে এমনই বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

আহমেদাবাদে বিরাট কোহলির শতরানের পর সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা লেখেন, “অসুস্থতা নিয়েও এই মানসিকতা নিয়ে ব্যাটিং। ওকে দেখে আমি সব সময় উদ্বুদ্ধ হই।” অনুষ্কার এই মন্তব্যের পরই জল্পনা শুরু হয়, কি হয়েছে বিরাটের। বিরাট কতটা অসুস্থ। সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্র-এর পর সাংবাদিক সম্মেলনে বিরাটের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করা হয় রোহিত শর্মাকে। সেই প্রশ্নের জবাবে ভারত অধিনায়ক বলেন, “সমাজমাধ্যমে যা দেখবেন সেটাই বিশ্বাস করে নেবেন না। বিরাট অসুস্থ নয়। ওর সামান্য কাশি হয়েছে।”

শুধু রোহিত নন, একই কথা শোনা যায় অক্ষর প‍্যাটেলের গলাতেও। সোমবার ম‍্যাচ শেষে অক্ষর প‍্যাটেলকে বিরাটের শরীর নিয়ে প্রশ্ন করার হয়, সেখানেও অক্ষর বলেন,” বিরাটের অসুস্থতা নিয়ে কিছু জানি না। যে ভাবে ও উইকেটের মাঝে দৌড়চ্ছিল তাতে ওকে অসুস্থ বলে মনে হয়নি। ওইরকম রোদের মধ্যে যেভাবে ও জুটি বেঁধেছে সেটা শারীরিক অসুস্থতা নিয়ে করা সম্ভব নয়।”

এরপরই জল্পনা তৈরি হয় কেন হঠাৎ এ কথা বলতে গেলেন অনুষ্কা? নেটিজেনদের প্রশ্ন তা হলে কি অসুস্থতার কথা বলে আরও প্রশংসা কুড়োতে চেয়েছিলেন বিরাট-পত্নী?

আরও পড়ুন:বর্ডার-গাভাস্কর ট্রফি জয়ের পর আড্ডায় বিরাট-দ্রাবিড়, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

 

 

Related articles

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...