Monday, April 13, 2026

জ*ঙ্গিবাদের বিরুদ্ধে তৎপর কেন্দ্র, উপত্যকা জুড়ে তল্লাশি NIA-এর

Date:

Share post:

উপত্যকাকে জঙ্গিমুক্ত করতে দীর্ঘদিন ধরেই সক্রিয় কেন্দ্রীয় সরকার(Central Govt)। সম্প্রতি সময় জম্মু-কাশ্মীরের(Jammu Kashmir) মাথা ছাড়া দিয়েছে জঙ্গিবাদ। সন্ত্রাসবাদের বিরুদ্ধেই ফের সক্রিয় হয়ে ময়দানে নামলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ(NIA)। মঙ্গলবার সকাল থেকে উপত্যকা জুড়ে শুরু হল অভিযান। এদিন সকালে জঙ্গিদের আর্থিক সহায়তার অভিযোগের তদন্তে নেমে সোপিয়ান, পুলওয়ামা, অনন্তনাগ ও কুলগামের বেশ কয়েকটি জায়গায় আচমকা হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এনআইএ সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের অধিকাংশ জামাত ইসলামী নেতাদের বাড়িতে মঙ্গলবার সকাল থেকে অভিযান চলছে। এর পাশাপাশি কাশ্মীরের অন্যতম বিচ্ছিন্নতাবাদী নেত্রী জেলবন্দি আসিয়া আন্দরাবির বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। উল্লেখ্য, এর আগে হুরিয়ত নেতা কাজী ইয়াসির এবং কাশ্মীর মুক্তি আন্দোলনের চেয়ারম্যান জাফার ভাটের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এবার উপত্যকা জুড়ে শুরু হলো এনআইএর তল্লাশি অভিযান। প্রসঙ্গত জম্মু-কাশ্মীরের জঙ্গিদের আর্থিক সহায়তা মামলায় তল্লাশি অভিযানের পাশাপাশি মঙ্গলবার কেরল আইসিস মডিউল মামলাতেও শ্রীনগরে তল্লাশি অফিসিয়াল চালাচ্ছে এনআইএ।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...