Saturday, June 13, 2026

‘সমর্থকদের কাছে কৃতজ্ঞ এত ভালোবাসার জন‍্য,’ ফাইনালে পৌঁছে বললেন বাগান গোলরক্ষক

Date:

Share post:

সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল সেমিফাইনালের দ্বিতীয় লেগে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে  টাইব্রেকারে জয় পায় এটিকে মোহনবাগান। আর এই জয়ের অন‍্যতম নায়ক হলেন বাগান গোলরক্ষক বিশাল কাইথ। টাইব্রেকারে সিভেরিওর শট আটকে দেন তিনি। ম‍্যাচের সেরাও বিশাল। ইতিমধ্যেই বাগান সমর্থকদের নয়নের মণি তিনি। সোমবার যুবভারতীতে বিশাল কাইথের ছবি দেওয়া বিশাল ব্যানার ঝোলান সবুজ-মেরুন সমর্থকরা। নীচে লেখা ‘আওয়ার ফ্লাইং কাইট’ যার বাংলা মানে দাঁড়ায় ‘আমাদের উড়ন্ত ঘুড়ি!’ যা নজরে এসেছে বিশালেরও। ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে বাগান গোলরক্ষক জানান এই ভালোবাসায় তিনি আপ্লুত।

সাংবাদিক সম্মেলনে বিশাল বলেন, এই ব্যানার আমিও দেখেছি। সমর্থকদের কাছে কৃতজ্ঞ।”

আইএসএল-এর সোনার গ্লাভসতো পেয়েছেন, সেমিফাইনালের দ্বিতীয় লেগে টাইব্রেকারের বাঁচিয়ে ম‍্যাচে সেরা। বাগান গোলরক্ষক তাঁর এই সাফল্যের জন‍্য কৃতিত্ব দিলেনন দলের গোলরক্ষক কোচকেও। এই নিয়ে বিশাল বলেন, “টাইব্রেকারের আগে দলের গোলকিপার কোচের সঙ্গে কথা বলি। উনি আমাকে অনেক সাহায্য করেছেন। উনি জানেন কোন ফুটবলারের কোন দিকে শট মারার প্রবণতা বেশি। ওঁর এই তথ্য আমাকে খুব সাহায্য করেছে। ওঁর জন্য আমার কাজটা আরও সহজ হয়ে যায়। তাই তাঁকে ধন্যবাদ।”

ফাইনালে ওঠার কৃতিত্ব দলের প্রত্যেক সদস্যকে দিলেন বাগান গোলরক্ষক। বিশাল বলেন,”মরশুমের মাঝখানে আমাদের সময় কিছুটা খারাপ গিয়েছিল। সব দলের ক্ষেত্রেই এটা হয়। কিন্তু আমরা যেভাবে দুঃসময় কাটিয়ে ফিরে এসেছি, তারজন্য পুরো দলেরই কৃতিত্ব রয়েছে। সবাই নিজেদের উজাড় করে দিয়েছে। সে জন্যই আজ এই জায়গায় আসা সম্ভব হয়েছে।”

আরও পড়ুন:সেমিফাইনাল জয়ের পরই ফাইনালের পরিকল্পনা শুরু বাগান কোচের

 

Related articles

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...