Friday, June 26, 2026

তল্লাশিতে কিছু মেলেনি, চা-ব্রেকফাস্ট-লাঞ্চ খাইয়ে ইডির টিমকে ফেরৎ পাঠিয়েছেন তেজস্বী

Date:

Share post:

ফের বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের নিশানায় কেন্দ্রীয় এজেন্সি। ইডি হানা নিয়ে বিস্ফোরক লালু-পুত্র। তাঁর বাসভবনে তল্লাশিতে বিপুল পরিমাণ নগদ ও সোনা উদ্ধারের দাবি উড়িয়ে তেজস্বীর পাল্টা দাবি, ইডি হানায় কিছুই পাওয়া যায়নি। মাত্র ৩০ মিনিটেই ইডির তল্লাশি শেষ। তেজস্বীর হুঁশিয়ারি, সাহস থাকলে সিজার লিস্ট প্রকাশ করুক ইডি।

প্রসঙ্গত, দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনিতে তেজস্বী যাদবের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তেজস্বীর দাবি, ৩০ মিনিটেই সেই তল্লাশি শেষ হয়ে যায়। তল্লাশিতে কিছু-ই পায়নি ইডি। বরং, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ইডি আধিকারিকদের চা ও খাবার সহযোগে অতিথি আপ্যায়ণ করেন। তেজস্বীর কথায়, “আমরা ইডি আধিকারিকদের আপ্যায়ণের কোনও সুযোগ ছাড়িনি। আমরা ওদের চা দিই, ব্রেকফাস্ট দিই। সঙ্গে দুপুরের খাবারও।”

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে দলটি তল্লাশি চালিয়েছে, তাঁদের দাবি, বিপুল পরিমাণ নগদ ও সোনা উদ্ধার হয়েছে
তেজস্বী যাদবের বাড়ি থেকে। তবে তেজস্বীর দাবি, আধঘণ্টাতেই ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান শেষ হয়ে যায়। কিন্তু ওপর মহলের নির্দেশ আছে, এই বলে বেশি সময় ধরে তাঁর বাড়িতে ছিলেন ইডি তদন্তকারীরা। বেশিক্ষণ থাকার জন্য। যাতে সারাদিন সংবাদমাধ্যমে এই ইডি হানার খবর দেখানো হয়! এই পুরো ঘটনাটিই বিজেপির ষড়যন্ত্র বলে তোপ দেগেছেন তেজস্বী।

তিনি বলেন, “বিজেপির সব মানুষ মিথ্যে, ভুয়ো। একমাত্র আমরাই সত্যিকারের সমাজবাদী নেতা। আমরা ওদের মিথ্যেকে ভয় পাই না। পুর্নিয়াতে মিছিলের পর বিজেপি নেতৃত্ব ভয় পেয়েছে। তাই নজর ঘোরাতেই ওরা এসব করছে। কিন্তু ওদের চেষ্টা সফল হবে না। কোনও প্রমাণ নেই ওদের কাছে। ওরা শুধু গালভরা গপ্পো বানাতে পারে। আসলে বিহারের ক্ষমতা থেকে হঠিয়ে দেওয়ার পর বিজেপি নেতারা অস্বস্তিবোধ করছেন। তাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ইডিকে হাতিয়ার করতে চাইছে বিজেপি।”

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...