Friday, June 26, 2026

এবার যোগী আদিত্যনাথকে শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করলেন নীতিন গডকরি

Date:

Share post:

উত্তরপ্রদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী গডকরি বলেন, ‘ উত্তর প্রদেশ খুব শিগগিরই সবচেয়ে সমৃদ্ধ রাজ্য হিসাবে উঠে আসবে যোগী আদিত্যনাথের অধীনে।’

পরিবহনে ১৮ টি প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে সংক্রান্ত মন্ত্রকের মন্ত্রী। সোমবার গোরক্ষপুরের ওই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওই মঞ্চ থেকে যোগীর উদ্দেশে প্রশংসা করে গডকরি বলেন, উত্তরপ্রদেশে ‘রামরাজ্য’ প্রতিষ্ঠা হচ্ছে যাতে দারিদ্রতা সরিয়ে ফেলা যায়, জনতার কল্যাণ করা যায়।
আরও একধাপ এগিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা টেনে যোগী আদিত্যনাথের প্রসঙ্গে মন্তব্য করেন তিনি । কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘যেভাবে শ্রীমদ্ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, দুষ্ট যতই প্রভাব বিস্তার করুক, সমাজে ক্ষতি শুরু হোক, অন্যায় নির্যাতন যতই বাড়ুক মানুষের ওপর, তিনি নিজে মানুষকে রক্ষা করতে অবতীর্ণ হবেন। একইভাবে উত্তরপ্রদেশে যোগীজি খারাপ শক্তিকে প্রতিহত করতে ও মানুষকে রক্ষা করতে পদক্ষেপ করছেন।’

এর আগে তিনি বলেছিলেন , উত্তরপ্রদেশের সড়কগুলিকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সড়কের মতো করে তুলবেন। সেই প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় মন্ত্রী ওই সভা থেকে বলেন, ২০১৪ সালের পর উত্তর প্রদেশের জাতীয় সড়কের দৈর্ঘ দ্বিগুণ হয়েছে। আর ২০২৪ সালের শেষের মধ্যে ৫ লাখ কোটি টাকার কাজ সম্পন্ন হবে। উত্তরপ্রদেশে জাতীয় সড়ক সংক্রান্ত আগামী দিনের রোডম্যাপ সম্পর্কেও বেশ কয়েকটি তথ্য তুলে ধরেন তিনি। কোন প্রকল্প শেষ হয়েছে, কতগুলি বাকি, সেই সমস্ত তথ্য পরিসংখ্যান তিনি তুলে ধরেন।

তিনি বলেন,’ এই প্রকল্পগুলি হয় উদ্বোধন করা হচ্ছে বা বাবা গোরক্ষনাথের এই পবিত্র ভূমিতে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা চলছে। প্রকল্পগুলি উত্তরপ্রদেশে বিনিয়োগকে উৎসাহিত করবে এবং শিল্প বিকাশকে এগিয়ে নিয়ে যাবে।’

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...