Friday, June 26, 2026

খাড়গের বৈঠকে নয়, আদানি সহ একাধিক ইস্যুতে সংসদে গান্ধী মূর্তির পাদদেশে বি*ক্ষোভ তৃণমূলের

Date:

Share post:

সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব।আজ অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদের বাইরে তৃণমূলের সাংসদেরা বিক্ষোভ সমাবেশ করেন। গান্ধী মূর্তির সামনে পোস্টার, প্ল্যাকার্ড বুকে ঝুলিয়ে আদানি, দ্রব্যমূল্যর ইস্যুকে হাতিয়ার করে বিক্ষোভে শামিল হন সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, সুখেন্দু শেখর রায়, মহুয়া মৈত্ররা।

আরও পড়ুন:মোদির ‘আত্মনির্ভর’ শুধুই স্লোগান! এখনও অ*স্ত্র আমদানিতে বিশ্বের মধ্যে শীর্ষে ভারতই

২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ধাপে ধাপে এগোচ্ছে তৃণমূল।প্রথম থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, আসন্ন লোকসভা নির্বাচনে একাই লড়বে তাঁর দল। এবার তারই প্রতিফলন দেখা গেল সংসদে। সোমবার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শুরুর দিনেই সকালে কংগ্রেস (Congress) সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বিরোধী দলের নেতাদের বৈঠকে ডেকেছিলেন। সেই বৈঠকে আমন্ত্রণ পেলেও তৃণমূলের কেউই সেই বৈঠকে হাজিরা দেননি। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বলেন, “বাংলায় কংগ্রেস যা করছে তারপরে সংসদে তাঁদের সঙ্গে তাল মেলানো আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা নিজেদের মতো কর্মসূচি পালন করব।”


এদিন খাড়গের নেতৃত্বে গান্ধী মূর্তির পাদদেশে ধরনাতেও তৃণমূল যায়নি। লোকসভায় কংগ্রেস সাংসদরা ওয়েলে নেমে হইচই করলেও নিজেদের আসনেই বসে ছিলেন তৃণমূল সাংসদরা। আর মঙ্গলবার অধিবেশন শুরুর আগে সকাল দশটা নাগাদ সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে ধরনা শুরু করলেন তৃণমূল সাংসদরা (TMC MP)। এসবিআই, এলআইসি-তে সাধারণ মানুষের কষ্টার্জিত সঞ্চয়ের ভবিষ্যৎ কী, কেন্দ্র সরকার জবাব দিক – পোস্টারে এই দাবি তুলে ধরে অর্থাৎ এককথায় আদানি ইস্যুকে সামনে রেখে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করল তৃণমূল।

 

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...