Monday, April 6, 2026

স্বপ্ন সত‍্যি হলো সঞ্জু স‍্যামসনের, সোশ্যাল মিডিয়ায় জানালেন নিজেই

Date:

Share post:

ছোটবেলার স্বপ্ন সত‍্যি হলো সঞ্জু স‍্যামসনের। সাত বছর বয়স থেকে যে স্বপ্ন দেখেছিলেন সঞ্জু সেই স্বপ্ন পূরণ হলো। অভিনেতা রজনীকান্তের সঙ্গে দেখা করলেন তিনি। রজনীকান্তের ভক্ত সঞ্জু। ছোটবেলায় মা, বাবাকে বলেছিলেন, একদিন রজনীকান্তের বাড়িতে গিয়ে দেখা করবেন, গত শনিবার সেই স্বপ্ন পূরণ হয় সঞ্জুর। সেই কথা নিজেই জানান তিনি।

নিজের সোশ্যাল মিডিয়ায় রজনীকান্তের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন সঞ্জু, সেই সঙ্গে তিনি লেখেন, “আমি সাত বছর বয়সেই রজনীকান্তের ভক্ত হয়ে গিয়েছিলাম। মা, বাবাকে বলতাম, একদিন আমি রজনী স্যরের বাড়ি যাব দেখা করতে। ২১ বছর পর সেই দিন এসেছে। রজনী স্যার আমাকে নিমন্ত্রণ করেছিলেন।”

সঞ্জু আগেও জানিয়েছিলেন যে, তিনি রজনীকান্তের ভক্ত। ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না সঞ্জু। আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক তিনি। সামনেই শুরু আইপিএল। সেই প্রস্তুতিতে ব‍্যস্ত সব দল।

আরও পড়ুন:আন্তর্জাতিক ট্রাই নেশন টুর্নামেন্টের জন্য ২৩ জনের অস্থায়ী দল ঘোষণা করলেন স্টিমাচ


 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...