Wednesday, May 20, 2026

কেন্দ্র-রাজ্যের DA-এর পার্থক্য বোঝালেন মুখ্যমন্ত্রী, আলিপুর আদালতের জন্য একগুচ্ছ ঘোষণা

Date:

Share post:

রাজ্য ও কেন্দ্রের মহার্ঘ্যভাতার পার্থক্য বোঝালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, আলিপুর জাজেস কোর্টের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা- সরকারি চাকরি করে কেন্দ্রীয় সরকারি হারে ডিএ পাওয়া যায় না। একই সঙ্গে আলিপুর জাজেস কোর্টের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

মহার্ঘ্য ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। এই বিষয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্র ও রাজ্যের বেতন কাঠামোর বরাবরই ফারাক রয়েছে। কেন্দ্রীয় স্কুলের মাইনে এক রকম, রাজ্যের স্কুলের মাইনে আর এক রকম। তাঁর কথায়, এর পরেও আমরা কিন্তু DA দিয়েছি। ষষ্ঠ বেতন কমিশনের সমস্ত সুপারিশ মেনে নিয়েছি।“ এ বিষয়ে বলতে গিয়ে বাম জমানার সঙ্গে তুলনাও টেনে আনেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, আগে রাজ্য সরকারি কর্মচারীরা যথাসময়ে বেতন বা পেনশন পেতেন না। পনেরো দিন এক মাস সময় লেগে যেত। এখন সে পরিস্থিতি নেই। মাসের ১ তারিখে বেতন হয়। যে সরকার নিজে থেকেই এত মানবিক তাকে আর কী বলা যেতে পারে!

এদিনও মুখ্যমন্ত্রী বলেন, একশো দিনের কাজ প্রকল্পে ৭ হাজার কোটি টাকা বকেয়া। রাস্তার টাকা, আবাস যোজনার টাকাও কেন্দ্র দিচ্ছে না। ফলে রাজ্যকেই পেনশন, স্বাস্থ্য বিমা প্রকল্প, খাদ্যসাথী প্রকল্পের মতো সামাজিক সুরক্ষা খাতে খরচ বহন করতে হচ্ছে। একা একটা সরকারের পক্ষে এর চেয়ে বেশি আর সম্ভব নয়।

*পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ ঘোষণা*
• আলিপুরের কোর্টের ভবনের জন্য ৪৫ কোটি টাকা বরাদ্দ করেন মুখ্যমন্ত্রী।
• আলিপুর কোর্টের এখতিয়ার অর্থাৎ Jurisdiction জুরিসডিকশন বেড়ে কোটি টাকা করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
• আলিপুর কোর্টের কোভিডে মৃত আইনজীবীদের পরিবারকে আরও ৫০হাজার টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর
• আইনজীবীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন:উপাচার্য নিয়োগের এক্তিয়ার শুধুমাত্র আচার্যের, নির্দেশ হাইকোর্টের

 

 

 

Related articles

‘পরকীয়ার গল্প আর না!’ ধারাবাহিক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পাপিয়া

বাংলা মেগাসিরিয়াল মানেই একাধিক বিয়ে, বিবাহ বহির্ভূত সম্পর্ক বা কূটবুদ্ধি। এই নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীও।...

‘মেলোডি’ মুহূর্ত! রোম সফরে ইটালির প্রধানমন্ত্রীকে চকলেট উপহার মোদির, সেলফি তুললেন মেলোনি

ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) আর ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) বন্ধুত্বের রসায়ন এখন সোশ্যাল মিডিয়ায়...

ভোট পরবর্তী হিংসা থেকে হকার উচ্ছেদ- প্রতিবাদে বিধানসভার বাইরে ধর্না তৃণমূল বিধায়কদের

ভোট পরবর্তী হিংসা ও হকার উচ্ছেদ, বুলডোজার নীতির প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ তৃণমূল বিধায়কদের। একই সঙ্গে পুরনো মামলায়...

IPL: পন্থ-রাসেলদের রেকর্ড ভাঙলেন, টি২০-তে নয়া নজির কিশোর বৈভবের

আইপিএলে ব্যাট হাতে নামলেই নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। লখনউ দলের...