Monday, March 16, 2026

ঘনাচ্ছে দুর্যোগের মেঘ, জেলায় জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

কালবৈশাখীর আগেই রাজ্যে শিলাবৃষ্টির সতর্কবার্তা আগেই শুনিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তাকে সত্যি করেই শক্তিশালী নিম্নচাপ ঘনিয়েছে ঝাড়খণ্ড ও সন্নিহিত এলাকায়। এর প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। এমনকি শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর এবং দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকেই ঝোড়ো হাওয়ার এবং বৃষ্টি হতে পারে।আপাতত শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ৫ জেলা— দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। মঙ্গল এবং বুধবার পর্যন্ত এই শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে। তবে তারপরও উত্তরবঙ্গের সমস্ত জেলায় আগামী রবিবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার বিকেলের পর থেকে আকাশে মেঘের আনাগোনা বাড়বে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধবার থেকে আগামী সোমবার পর্যন্ত। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে রাজ্যে। শনি থেকে সোমে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

অন্যদিকে, মৌসম ভবন জানিয়েছে, রবিবার থেকেই দেশের পশ্চিম হিমালয় অঞ্চলে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলতে চলেছে। ১৩ মার্চ রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র এবং গুজরাটে, ১৫ মার্চ পূর্ব মধ্য প্রদেশে, ১৪ মার্চ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি (Weather) হতে পারে দেশের উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্ব অংশে।

 

 

spot_img

Related articles

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...