Friday, April 3, 2026

“দেশে একজন শিক্ষিত প্রধানমন্ত্রী প্রয়োজন”, মোদিকে তোপ কেজরিওয়ালের

Date:

Share post:

ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠল। এবার প্রশ্ন তুললেন আম আদমি পার্টির শীর্ষনেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মধ্যপ্রদেশে দলীয় জনসভায় মোদিকে নিশানা করলেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর খোঁচা, “দেশে একজন শিক্ষিত প্রধানমন্ত্রীর প্রয়োজন”। মহামারির সময় মোদি দেশবাসীকে ঘণ্টা বাজানোর আহ্বান করেন, সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন কেজরিওয়াল। তাঁর দাবি, প্রধানমন্ত্রী অশিক্ষিত হওয়াতেই এমন ঘটনার সাক্ষী হয়েছে গোটা দেশ তথা বিশ্ব।দিল্লির প্রাক্তন শিক্ষামন্ত্রীর মনীশ সিসোদিয়ার গ্রেফতারি প্রসঙ্গ টেনেও মোদিকে তোপ দাগেন কেজরিওয়াল। তাঁর কথায়, “যেদিন মনীশ সিসোদিয়াকে জেলে পাঠালেন প্রধানমন্ত্রী, সেদিনই অনুভব করলাম দেশের একজন শিক্ষিত প্রধানমন্ত্রী প্রয়োজন”। এরপরই করোনা অতিমারি চলাকালীন ঘণ্টা বাজানোর নিয়ে মোদিকে তুমুল ব্যঙ্গ করেন আপ প্রধান। আপ নেতা বলেন, “প্রধানমন্ত্রী অশিক্ষিত বলেই এমনটা সম্ভব, কেউ তাঁকে পরামর্শ দেন, করোনা ভাইরাস তাড়ানোর জন্য প্লেট বাজান, তিনিও মানুষকে তাই করতে বাধ্য করলেন। তাতে কি করোনা পালিয়ে গেছিল? এই কারণেই দেশের একজন শিক্ষিত প্রধানমন্ত্রী প্রয়োজন।”এখানেই শেষ নয়, বেছে বেছে বিরোধী দলের নেতা মন্ত্রীদের গ্রেফতারি তোপ, বিজেপির দুর্নীতিগ্রস্ত নেতাদের কখনই জেলবন্দি করবেন না মোদি। বিজেপির দর্শন হল বিরোধী দলে থাকলে দুর্নীতি চলবে না, গেরুয়া দলে থাকলে তাতে অন্যায় নেই। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগাচ্ছেন মোদি।

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...