Saturday, April 4, 2026

রাজনৈতিক স্বার্থে গোয়েন্দা তথ্য ব্যবহার! মণীশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সিবিআইয়ের

Date:

Share post:

আবগারি দুর্নীতি মামলায় প্রথমে ইডি ও পরে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া(Manish sisodia)। এরই মাঝে এবার প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল সিবিআই(CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ‘রাজনৈতিক স্বার্থে’ গোয়েন্দা তথ্য ব্যবহার করেছেন মণীশ সিসোদিয়া। সিবিআই সূত্রে খবর, দিল্লি সরকারের ‘ফিডব্যাক ইউনিট’-এর মাধ্যমে বিভিন্ন বিরোধী দল সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করতেন সিসোদিয়া-সহ মোট ৬ জন ব্যক্তি। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধেই এফআইআর(FIR) দায়ের করা হয়েছে।

সিবিআই সূত্রে খবর, ২০১৫ সালে দিল্লির আপ সরকার তাদের অধীনস্থ বিভিন্ন বিভাগ এবং স্বশাসিত সংস্থার তথ্য হাতে পাওয়ার জন্য এই ফিডব্যাক ইউনিট তৈরি করে। কিন্তু যথার্থ নিয়ম মেনে এই ইউনিট তৈরি করা হয়নি বলে অভিযোগ ওঠে। এমনকি দিল্লির উপরাজ্যপালকেও এই বিষয়ে কিছু জানানো হয়নি বলে দাবি করা হয়। গত ফেব্রুয়ারি মাসে সিবিআই দাবি করে যে, ফিডব্যাক ইউনিট থেকে পাওয়া তথ্য রাজনৈতিক ভাবে ব্যবহার করেছেন সিসোদিয়ারা। এই বিভাগ তৈরি করে সরকারি কোষাগারের ৩৬ লক্ষ টাকা নয়ছয় করা হয়েছে বলেও দাবি করা হয়। এ বার গোয়েন্দা তথ্য হাতানোর অভিযোগে সিসোদিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করতে চাইছে সিবিআই। যদিও সিবিআইয়ের এহেন অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে আম আদমি পার্টি। মণীশের সমর্থনে এদিন টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, মণীশকে দীর্ঘদিন জেলে বন্দি করে রাখতেই প্রধানমন্ত্রী তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাড় করানোর পরিকল্পনা করছেন। এটা দেশের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...