Saturday, April 4, 2026

কলকাতা হকি লিগ চ‍্যাম্পিয়ন মোহনবাগান

Date:

Share post:

কলকাতা হকি লিগ চ‍্যাম্পিয়ন মোহনবাগান। বৃহস্পতিবার পাঞ্জাব স্পোর্টসকে ইস্টবেঙ্গল ২-০ গোলে হারিয়ে দিতেই এক ম‍্যাচ বাকি থাকতে হকি লিগ চ‍্যাম্পিয়ন হয়ে গেল বাগান ব্রিগেড। শেষ ম্যাচ ১৯ মার্চ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। ২২ বছর পর হকি লিগে খেলতে নামে মোহনবাগান। আর নেমেই চ‍্যাম্পিয়ন সবুজ মেরুন।

বৃহস্পতিবার হকি লিগে ম্যাচ ছিল পাঞ্জাব স্পোর্টস ক্লাব এবং ইস্টবেঙ্গলের মধ্যে। সেই ম‍্যাচে জয় পায় লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে গোল দুটি করেন রঞ্জত সিং এবং মিচেল টপ্ন। মোহনবাগানের পয়েন্ট ছোঁয়ার সুযোগ ছিল পাঞ্জাবের কাছে। কিন্তু বৃহস্পতিবার ইস্টবেঙ্গল তাদের হারিয়ে দেয়। আর তাতেই লিগ জিতে নেয় মোহনবাগান।

এদিকে গত ১৯ ফেব্রুয়ারির ঝামেলার জেরে বন্ধ হয়ে গিয়েছিল কলকাতা হকি লিগের ডার্বি। যা নিয়ে তোলপাড় হয়ে ওঠে কলকাতা ময়দান। সেই অসমাপ্ত ম্যাচের বাকি অংশের খেলা হয় ৯ মার্চ। সেই ম‍্যাচে লাল-হলুদকে ২-১ গোলে হারায় সবুজ মেরুন ব্রিগেড। সেই ডার্বি ম‍্যাচে দর্শক শূন্য অবস্থায় ম্যাচ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল আয়োজক দল। আগামী ১৯ মার্চ সুপার সিক্সের ম্যাচে আবার দেখা হবে দুই দলের। তবে এই ডার্বিতে যেন মাঠে সমর্থকদের প্রবেশ থাকে তার আর্জি করেছিল মোহবাগান।

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছিলেন যে তিনি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে চিঠি পাঠাবেন যাতে দর্শক নিয়ে ডার্বি ম্যাচটি হয়। এবার সেই আবেদনেই সারা দিয়ে আসন্ন ১৯ মার্চ কলকাতা হকি ডার্বিতে দর্শক-সদস্য-সাংবাদিকদের ডার্বি দেখার সুযোগ করে দিয়েছে ক্রীড়া দফতর।

এদিন মোহনবাগান ক্লাবের তরফে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে, মোহনবাগান সদস্য-সমর্থকেরা হাওড়া ইউনিয়নের গেট দিয়ে প্রবেশ করতে পারবেন।

আরও পড়ুন:সৌদিতে রোনাল্ডোর পর কি এবার মেসি? জল্পনা তুঙ্গে

 

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...